বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

সিলেটে হাসপাতালে করোনা রোগী ২৮ জন, আইসিইউতে ২

নিজস্ব প্রতিবেদক, সিলেট ::   |   শুক্রবার, ০৮ মে ২০২০   |   প্রিন্ট   |   ৪৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে হাসপাতালে করোনা রোগী ২৮ জন, আইসিইউতে ২

সিলেটে করোনা চিকিৎসার জন্য বিশেষভাবে প্রস্তুত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এখন ২৮ জন রোগী আছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

এমন তথ্য জানিয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র।

আজ শুক্রবার (০৮ মে) বিকালে তিনি জানান, আজ পর্যন্ত হাসপাতালে করোনায় আক্রান্ত রোগী আছেন ১৯ জন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৯ জন।

সুশান্ত কুমার জানান, উপসর্গ নিয়ে যারা ভর্তি আছেন, তাদের অন্যান্য শারীরিক সমস্যাও আছে। তন্মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে।

প্রসঙ্গত, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আজ করোনার উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস