শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কাজ না করেই অর্থ উত্তোলনের চেষ্টা, ৯ প্রধান শিক্ষককে শোকজ লাউয়াছড়ায় কড়া নিরাপত্তার মধ্যেও সেগুন গাছ চুরি সিলেটএবার ওসমানী হাসপাতালের চিকিৎসকদের কর্মঘন্টা না মানার ‘প্রমাণ পেল’ দুদক
Advertise with us

সিলেটে হঠাৎ করে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা!

  |   বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে হঠাৎ করে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা!

সিলেটে হঠাৎ করে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিভাগে গত ছয় মাসে এডিস মশার কামড়ে আক্রান্ত হয়েছেন ৭৯ জন। এর মধ্যে গত দুই মাসেই আক্রান্ত হয়েছেন ৭৩ জন। তবে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।

আক্রান্তরা সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের অধিকাংশই সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা। যাদের অধিকাংশেরই নেই ঢাকাসহ দেশের অন্যান্য যাতায়াতের ‘হিস্ট্রি’।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ের দেওয়া তথ্য অনুয়ায়ী, এ বছর জানুয়ারি থেকে এ জুলাই এর ৬ তারিখ পর্যন্ত সিলেট বিভাগে ৭৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ২৩ জন নারী এবং ৫৬ জন পুরুষ রয়েছেন। বিভাগে গত দই মাসেই আক্রান্ত হয়েছেন ৭৩ জন। যেখানে জুন মাসে আক্রান্ত হয়েছে ৫৯ জন আর এ মাসের ৬ দিনে আক্রান্ত হয়েছেন ১৪ জন।

এডিস মশার কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। এছাড়া সুনামগঞ্জ জেলা আছেন ৭ জন, মৌলভীবাজারে ৪ জন এবং হবিগঞ্জ জেলায় ৪ জন রয়েছেন। রোগীর সংখ্যা গতবারের তুলনায় অনেক বেশি।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, সিটি করপোরেশনের পক্ষ থেকে মশকনিধন অভিযান অব্যাহত আছে। এডিস মশা নিধনে আমাদের ভলান্টিয়ার ডোর টু ডোর কাজ করছে। সিলেটে মহানগরীর ২৬ নং ওয়ার্ডে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ মাসের প্রথম থেকেই এডিস মশা নিধনে আমাদের বিশেষ কার্যক্রম চলছে।

ডেঙ্গু সংক্রমণ রোধে মহানগরের বাসিন্দাদের সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও পানি জমতে না দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করা শিঘ্রই শুরু হবে বলে জানান এ কর্মকর্তা।

সিলেট স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শরীফুল হাসান জানান, বিভাগে মোট ৭৯ জন ডেঙ্গু রোগী রয়েছেন। যাদের মধ্যে কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিভাগে ডেঙ্গু রোগে আক্রান্ত সবচেয়ে বেশি গোয়াইনঘাট উপজেলার। আক্রান্তদের কয়েকজন বাদে অধিকাংশেরই ট্রেভেল হিস্ট্রি নেই।

তিনি আরেও জানান, এডিস মশার উৎসস্থল ধ্বংস করতে হবে। আর এজন্য সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। এছাড়াও যথাযথ কার্যকর ব্যবস্থা নিতে সব জেলা প্রশাসন, সিভিল সার্জন ও সিটি করপোরেশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস