শুক্রবার ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় তালামীযে ইসলামিয়া উপজেলা শাখার বৈঠক অনুষ্ঠিত কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ জন গ্রেপ্তার তিন সপ্তাহ ধরে মজুরি বন্ধ, বিপাকে ৪ চা বাগানের শ্রমিকেরা হারিয়ে গেছে সিলেটের পানের সুদিন, এখন খরচই ওঠে না মৌলভীবাজারে সাবেক এমপি পুত্র ও যুবলীগ নেতা গ্রেপ্তার সীতাকুণ্ডে বাসের নিচে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রীর, আহত ২ ঢাকা বায়ু দূষণের তালিকায় বিশ্বে পঞ্চম পরকীয়া ফাঁসের ভয়ে স্বামী-স্ত্রীকে খুন, নারী গ্রেপ্তার গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
Advertise with us

সিলেটে মোদিবিরোধী বিক্ষোভে রাস্তায় আলেম-ওলামারা

  |   শুক্রবার, ২৬ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ৩৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে মোদিবিরোধী বিক্ষোভে রাস্তায় আলেম-ওলামারা

নিউজ ডেস্ক:: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে আজ শুক্রবার দেশের বিভিন্ন জায়গায় মুসল্লিদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। চট্রগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ৩ মাদ্রাসা ছাত্র ও এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় সিলেটে শুক্রবার বিকেলে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেছেন আলেম-ওলামারা।

সিলেট নগরীর কোর্ট পয়েন্টে শুক্রবার বাদ আছর আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি মাওলানা খলিলুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররমে মুসল্লিরা শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে। কিন্তু পুলিশ মুসল্লিদের উপর হামলা করে জাতীয় মসজিদকে অপবিত্র করেছে। মসজিদকে করা হয়েছে রক্তে-রঞ্জিত। এই অবস্থা বাংলার মানুষ সয্য করতে পারে না। বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি আজ জীবিত থাকতেন তাহলে ভারতের প্রধানমন্ত্রী মোদি যেভাবে ভারতের মুসলমানের উপর জুলুম নির্যাতন করে যাচ্ছে তাকে বাংলাদেশে আমন্ত্রণের স্বীকৃতি দিতেন না। গোটা বাংলাদেশকে কলুষিত করার জন্য মোদিকে আনা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী। এছাড়া বক্তব্য রাখেন কাজির বাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা, মুহাদ্দিস মাওলামা মমসাদ আহমদ, খেলাফত মজলিসের মাওলানা তাজুল ইসলাম হাসান প্রমুখ।
সমাবেশে বক্তারা পুলিশ প্রশাসনের প্রতি উদ্দেশ্য করে আরও বলেন, মাদ্রাসা ছাত্রদের ইতিহাস যদি জানেন না তাহলে জেনে নেবেন। ইংরেজ শাসন আমলে তাদের বিরুদ্ধে ওলামায়ে কেরামরা আন্দোলন করেছিলেন। সেজন্য একদিনে ১৪ হাজার ওলামায়ে কেরামদের ফাঁসি দিয়েছিল তারা। আজকের ঘটনার সঠিক বিচার না হয় তাহলে আগামি দিনে সিলেটে লক্ষ মানুষের সমাবেশ করে আন্দোলন সংগ্রাম গড়ে তুলা হবে।

এর আগে বিভিন্ন জায়গা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে উপস্থিত হন সিলেটের আলেম-ওলামারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস