বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

সিলেটে পেঁয়াজের বাজারে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

সিলেট প্রতিনিধি   |   বুধবার, ০২ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৫২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে পেঁয়াজের বাজারে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

পেঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার নগরীর কালীঘাটে এই অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে ৭টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরীর রিকাবীবাজারে পৃথক অভিযানে একটি ওষুধের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

নগরীর কালীঘাটে অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম। জেলা বাজার কর্মকর্তা মোরশেদ কাদের এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ অভিযানে সহযোগিতা করেন।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনে কালীঘাট বাজারের মেসার্স জেরিন ব্রাদার্সকে ৮ হাজার টাকা, মেসার্স রাইয়ান ব্রাদার্সকে ৬ হাজার টাকা, মেসার্স ছালেহ ব্রাদার্সকে ৮ হাজার টাকা, মেসার্স রঞ্জিত বানিজ্যালয়কে ৭ হাজার টাকা, মেসার্স  শাহপরান (র.) বাণিজ্যালয়কে ৬ হাজার টাকাসহসহ ৭টি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার জরিমানা করা হয়।

জানা গেছে, পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের মূল্য বেশি রাখায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এছাড়া নগরীর রিকাবীবাজারে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। এসময় ড্রাগ অ্যাক্টস-১৯৪০ অনুযায়ী এক ঔষধের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে জেলা ড্রাগ সুপার সিকদার কামরুল ইসলাম ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ সহযোগিতা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস