বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Advertise with us

সিলেটে পুলিশের ধাওয়ায় বাইক উল্টে যুবদল কর্মীর মৃ ত্যু

  |   বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে পুলিশের ধাওয়ায় বাইক উল্টে যুবদল কর্মীর মৃ ত্যু

সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের ধাওয়া খেয়ে বাইক উল্টে আ হ ত হওয়া যুবদল কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। যুবদলের ওই কর্মীর নাম জিল্লুর রহমান (৪০)।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবদল কর্মী। এর আগে ওইদিন সকাল সাড়ে আটটায় দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে মোটর সাইকেল উল্টে গুরুতর আহত হন তিনি। এই ঘটনায় সালাহ উদ্দিন নামের আরও একজন হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।

নিহত জিল্লুর রহমান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মদন গৌরী এলাকার এলাই মিয়ার ছেলে ও গোলাপগঞ্জ যুবদলের আহবায়ক কমিটির সদস্য ছিলেন বলে জানা গেছে।

বিএনপি সূত্রে জানা যায়, বিএনপির ডাকা অবরোধ সফলে ১০টি মোটরসাইকেলের বহর নিয়ে মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে অবস্থান নেন জিলু। এ সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে মোটরসাইকেলসহ পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। এরপর হাসপাতালে ভর্তি করা হলে পরবর্তীতে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় জিলুর সহকর্মী সালাহউদ্দিন গুরুতর আহত হয়েছে। সালাহ উদ্দিন দক্ষিণ সিলাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী জানান, অবরোধ কর্মসূচি পালন করতে সকালে মোটরসাইকেল নিয়ে দক্ষিণ সুরমার লালাবাজার যাযন গোলাপগঞ্জ যুবদলের আহবায়ক কমিটির সদস্য দিলু আহমদ দিলু। এ সময় পুলিশের একটি গাড়ি ধাওয়া দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন দুজন। পরে জিল্লুরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর বেলা দুইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর আসে।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ জানান, জিলুকে গুরুতর আহত অবস্থায় পুলিশ আটক করে নিয়ে যায়। এরপর তার মৃত্যুর খবর এসেছে। জিলুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পুলিশ জানিয়েছে- সড়ক দুর্ঘটনায় আহত হয়ে জিলু সহ দুই জন হাসপাতালের আইসিইউতে ছিলো। এর মধ্যে জিলু মারা গেছে।

তবে জিলুকে আটকের অভিযোগ অস্বীকার করে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, সকালে জিলু সহ কয়েকজন লালাবাজার এলাকায় পিকেটিং করছিলেন। এসময় পুলিশ তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে দ্রুত পালানোর সময় জিলু মোটরসাইকেল একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে দুজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিলু মারা যান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস