শুক্রবার ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় তালামীযে ইসলামিয়া উপজেলা শাখার বৈঠক অনুষ্ঠিত কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ জন গ্রেপ্তার তিন সপ্তাহ ধরে মজুরি বন্ধ, বিপাকে ৪ চা বাগানের শ্রমিকেরা হারিয়ে গেছে সিলেটের পানের সুদিন, এখন খরচই ওঠে না মৌলভীবাজারে সাবেক এমপি পুত্র ও যুবলীগ নেতা গ্রেপ্তার সীতাকুণ্ডে বাসের নিচে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রীর, আহত ২ ঢাকা বায়ু দূষণের তালিকায় বিশ্বে পঞ্চম পরকীয়া ফাঁসের ভয়ে স্বামী-স্ত্রীকে খুন, নারী গ্রেপ্তার গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
Advertise with us

সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযান: ৪ দিনে গ্রেপ্তার ২২৭, ৬৪ জন মুচলেকা দিয়ে মুক্ত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযান: ৪ দিনে গ্রেপ্তার ২২৭, ৬৪ জন মুচলেকা দিয়ে মুক্ত

সিলেটে কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও জুয়ার বিরোদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। প্রতিরাতেই নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হচ্ছে।

৪ অক্টোবর রাত থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত (বুধবার রাত পর্যন্ত) ২২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এসএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬৪ জনকে মুচলেকা নিয়ে মুক্তি প্রদান করা হয়েছে এবং ১৬১ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনকে শাস্তি প্রদান করা হয়েছে।

গ্রেপ্তারের থানাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, কোতোয়ালি মডেল থানায় ৬৮ জন, – জালালাবাদ থানায় ২৬ জন, এয়ারপোর্ট থানায় ২৮ জন, দক্ষিণ সুরমা থানায় ৭০ জন, মোগলাবাজার থানায় ১৯ জন, শাহপরান (রহ.) থানায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

এসএমপি জানায়, সিলেট মেট্রোপলিটন পুলিশ কিশোর গ্যাং ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস