মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬ | ২৫ কার্তিক, ১৪৩৩

Advertise with us

সিলেটের সাবেক ডিআইজি মিজান কারাগারে

নিউজ ডেস্ক   |   সোমবার, ০১ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ১১৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটের সাবেক ডিআইজি মিজান কারাগারে

সিলেটের সাবেক ডিআইজি মিজানুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি হাইকোর্টে জামিন নিতে গিয়েছিলেন। তার আবেদন শুনানী শেষে আদালত তা খারিজ করে তাকে পুলিশে হস্তান্তর করেছেন।

মিজান সোমবার দুদকের দুর্নীতির মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ শুনানী শেষে তার আবেদন খারিজ করে তাৎক্ষণিকভাবে পুলিশের হাতে তুলে দেন।

গত বছর জানুয়ারিতে এক মহিলাকে জোর করে নির্যাতনের অভিযোগে ডিএমপির অতিরিক্ত কমিশনারের পদ থেকে তাকে অপসারণ করা হয়েছিল।

মিজানের অবৈধ সম্পদের অনুসন্ধানে থাকা একজন দুদক কর্মকর্তাকে ৪০ লাখ টাকা ঘুষ দেওয়ার কথা নিজেই ফাঁস করেছিলেন।

হাইকোর্টে শুনানীতে তার পক্ষে ছিলেন মমতাজ উদ্দিন মেহেদী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস