বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

সিনেমা থেকে বাদ পড়লেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী

বিনোদন ডেস্ক   |   রবিবার, ০৬ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৬৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিনেমা থেকে বাদ পড়লেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী

সম্প্রতি ‘স্বপ্নবাজি’ সিনেমাটির অভিনয়শিল্পীদের নিয়ে ফটোশুট ও কিছু পরীক্ষামূলক ভিডিও ধারণ করেছিলেন নির্মাতা রায়হান রাফি। এই ফটোশুটে অংশ গ্রহণ করেছিলেন ২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়া জান্নাতুল ফেরদৌস ঐশী।

আনুষ্ঠানিক ভাবে চুক্তিবদ্ধ না হলেও মৌখিক ভাবে এই ছবির জন্য চূড়ান্ত হয়েছিলেন তিনি। কিন্তু শুটিং শুরুর আগেই এই সিনেমা থেকে বাদ পড়ে গেছেন এই অভিনেত্রী। জানা গেছে, গ্ল্যামার জগতের গল্প নিয়ে এই সিনেমাটি নির্মাণ করবেন রাফি। সিনেমার কাহিনীর চরিত্রের সঙ্গে খাপ খাওয়াতে না পারায় স্বপ্নবাজি অভিনয় করা হচ্ছে না ঐশীর।

সিনেমাটির পরিচালক রায়হান রাফি বলেন, ‘আমার সিনেমার গল্পের প্রয়োজনে ধূমপান ও ভিন্নরকম পোশাকের কিছু ব্যাপার থাকছে। কিন্তু এই ধরণের চরিত্রে অভিনয়ে আপত্তি জানিয়েছেন ঐশী। কিন্তু এখন তো আর গল্প পরিবর্তন করা সম্ভব না। তাই ঐশীকে এই সিনেমায় রাখা সম্ভব হচ্ছে না।’

রায়হান রাফি আরও বলেন, ‘এই গ্ল্যামারস ওয়ার্ল্ডে প্রতিনিয়ত শতশত তরুণ-তরুণী তারকা হতে আসেন। তারা সাফল্য পেতে অনেক কাঠ-খড় পোড়ান। এসব মডেলদের ফ্যাশন জগতের পথচলা, পরিশ্রম নিয়েই আমাদের ছবির গল্প। আমাদের সিনেমায় দর্শকদের কাছে নতুন একটি বিষয় তুলে ধরবো।’

ফ্যাশন ইন্ডাস্ট্রির গল্পে নির্মিত হচ্ছে ‘স্বপ্নবাজি’। এরই মধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম আহমেদ, মাহিয়া মাহি ও প্রিয়া জান্নাতুল। সিনেমাটি প্রযোজনা করছে প্রযোজনা করছে পি এইচ এন্টারটেইনমেন্ট।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস