শুক্রবার ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা ভারত সিরিজ নিয়ে এখনও আশাবাদী বিসিবি চার সন্তান বিদেশে, নিজ ঘরে গৃহকর্মীসহ ব্যবসায়ী দম্পতি খুন রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, ৭টায় নেভাতে হবে আলোকিত বিলবোর্ড কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর রাষ্ট্রপতি হচ্ছেন ফখরুল, বিএনপির মহাসচিবের দায়িত্ব পাচ্ছেন রিজভী ঢাকা-সিলেট মহাসড়কে আবারও দুর্ঘটনা, এবার প্রাণ ঝরল ৩ জনের সিলেটে এসএসসিতে ফল বিপর্যয়, ৫ বছরের মধ্যে পাসের হার সবচেয়ে কম ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম
Advertise with us

‘সমুদ্রকেন্দ্রিক অপরাধের বিষয়ে সতর্ক থাকতে হবে’

টুডেনিউজ ডেস্ক   |   শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৪৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘সমুদ্রকেন্দ্রিক অপরাধের বিষয়ে সতর্ক থাকতে হবে’

সমুদ্রকেন্দ্রিক অপরাধের বিষয়ে সবাইকে সতর্ক এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, মহাসাগর ও তার বিপুল সম্পদ সংরক্ষণে আমরা যত বেশি বিনিয়োগ করব, যত বেশি পদক্ষেপ নেব তা সামগ্রিকভাবে দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে।

বৃহস্পতিবার রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তৃতীয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের ‘সুনীল অর্থনীতি সম্মেলন’ উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

সাগর আজ ভয়াবহ হুমকির সম্মুখীন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অপ্রিয় হলেও সত্যি যে মনুষ্য-সৃষ্ট নানা কারণে আমাদের সাগর আজ ভয়াবহ হুমকির সম্মুখীন। মাত্রা অতিরিক্ত সম্পদ আহরণ, পরিবেশ দূষণ, তেল নিঃসরণ, প্লাস্টিক বর্জ্য দ্বারা দূষণ, শব্দ দূষণ ও সর্বোপরি জলবায়ু পরিবর্তন এসবের অন্যতম কারণ। এর ফলে সাগর-মহাসাগরের উষ্ণতা বাড়ছে এবং জীব বৈচিত্র্য হুমকির সম্মুখীন হচ্ছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক উষ্ণায়ন উদ্ভিদ ও প্রাণিজগৎকে বিপদগ্রস্ত করে তুলছে এবং মানবজাতিকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। সাগর ও মহাসাগর গ্রিনহাউস গ্যাসের প্রায় ৩০ শতাংশ এবং বৈশ্বিক উষ্ণায়নের ফলে সৃষ্ট অতিরিক্ত তাপের প্রায় ৯০ শতাংশই শোষণ করে। সমুদ্র বাস্তুতন্ত্র ধ্বংস হলে মানবজাতির অস্তিত্বও হুমকির মুখে পড়বে।

সমুদ্রকেন্দ্রিক অপরাধের বিষয়ে সবাইকে সতর্ক এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রকে কেন্দ্র করে সংগঠিত সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে। আমাদের বুঝতে হবে, মহাসাগর ও তার বিপুল সম্পদ সংরক্ষণে আমরা যত বেশি বিনিয়োগ করব, যত বেশি পদক্ষেপ নেব তা সামগ্রিকভাবে দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে।

সমুদ্রের জৈব সম্পদ সংরক্ষণে বাংলাদেশ সরকার মৎস্য আহরণের সব ধরনের ক্ষতিকারক পদ্ধতি ও উপায়কে নিষিদ্ধ ঘোষণা করেছে বলেও উল্লেখ করেন তিনি।

সম্মেলনের সফলতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, এ সম্মেলন শেষে ‘ঢাকা ঘোষণা’ হিসেবে যা গ্রহণ করা হবে সেটি ভবিষ্যতে আমাদের সহযোগিতা ও সমন্বয়ের মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, আইওআরএ চেয়ার এবং দক্ষিণ আফ্রিকান পরিবেশ, বন ও মৎস্য বিষয়ক উপমন্ত্রী মাখোটসো ম্যাগডলিন সোতিয়ু, আইওআরএ মহসচিব রাষ্ট্রদূত ড. নমভুয়িও এন নকউই, আন্তর্জাতিক সামুদ্রিক কর্তৃপক্ষ (আএসএ) মহাসচিব মাইকেল ডাব্লুউ লজ, পররাষ্ট্র সচিব (সমুদ্র বিষয়ক ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশীদ আলম স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আওআরএ সদস্য দেশগুলোর মন্ত্রীসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস