সোমবার ২৩ নভেম্বর, ২০২৬ | ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ করা হবে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক   |   শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   ৫৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ করা হবে : প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, যুব সমাজ দেশের মূল্যবান মানব সম্পদ। প্রায় ৫ কোটি ৩০ লাখ কর্মক্ষম যুবক, যুবতী আমাদের অর্থনৈতিক উত্তরণের চালিকা শক্তি হিসেবে কাজ করছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রধান শক্তি এ যুবসমাজ। আমরা যুব সমাজের শিক্ষা, কর্মসংস্থান এবং মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ অবারিত করতে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছি।

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ওপর অধিক গুরুত্ব আরোপ করার কথা উল্লেখ করে কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে নেয়া নানান পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, যুবসমাজের দক্ষতা উন্নয়নে দেশের ৬৪টি জেলায় ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষা কার্যক্রম চলমান আছে। দেশের প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি।

এর আগে টাঙ্গাইল ৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুবসমাজ শক্তি, উদ্যম, উদ্ভাবন আর কর্মপ্রেরণার প্রতীক। তারাই পারে একটি দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনীতির ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে।

প্রধানমন্ত্রী আরো বলেন, যুবগোষ্ঠীকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদনমুখী শক্তিতে রূপান্তর করা বর্তমান আওয়ামী লীগ সরকারের নির্বাচনী অঙ্গীকার। আমরা মনে করি যুবক ভাই-বোনদের শুধু অন্যের মুখাপেক্ষী হয়ে থাকলে চলবে না। শুধু একটা চাকরির আশায় দ্বারে দ্বারে ধরনা দিলে চলবে না।

আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, যুবসমাজকে শিক্ষিত, দক্ষ ও কর্মমূখী হিসেবে গড়ে তুলতে সরকারে নেয়া বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস