মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

সংবাদ পাঠিকা থেকে অভিনয়ে রেহনুমা

বিনোদন ডেস্ক   |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৭০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সংবাদ পাঠিকা থেকে অভিনয়ে রেহনুমা

রেহনুমা মোস্তফা বাংলাভিশনের জনপ্রিয় সংবাদ পাঠিকা। সংবাদ উপস্থাপনায় এরইমধ্যে দেখিয়েছেন সাফল্য। দীর্ঘ সাত বছর ধরে উপস্থাপক হিসেবে কাজ করছেন। প্রায় পাঁচ বছর আরটিভিতে কাজ করার পর বর্তমানে দুই বছর ধরে বাংলাভিশনে কর্মরত তিনি। সম্প্রতি নাম লিখিয়েছেন অভিনয়ে। চয়নিকা চৌধুরীর পরিচালিত ‘সংসার’ নাটকে অভিনেতা ইরফান সাজ্জাদের বিপরীতে। নাটক প্রসঙ্গে রেহনুমা বলেন, ‘ছোটবেলা থেকেই ইচ্ছে নিজেকে পর্দায় দেখার। সে ইচ্ছে থেকেই সংবাদ পাঠিকার পেশা বেছে নিই। সংবাদ পাঠের কাজটি আমার কাছে সেরা। আনন্দের সঙ্গে কাজটি করছি এবং এটি খুব উপভোগ করছি। তবে মিডিয়ার অন্য কাজ করতেও আগ্রহী ছিলাম। অভিনয় করার অনেক প্রস্তাব ছিল, কিন্তু করা হয়নি। হঠাৎ করেই গুণী পরিচালক চয়নিকা চৌধুরীর নির্দেশনায় এই প্রথম নাটক করলাম। নাটক প্রসঙ্গে তিনি জানান, নাটকটি বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে। এর নাম পরিবর্তন হতে পারে। নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভিতে প্রচার হবে। উপস্থাপনার পাশাপাশি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন রেহনুমা। নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক হিসেবেও কাজ করছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস