বুধবার ২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক
Advertise with us

শ্রীমঙ্গলে নিখোঁজ কলেজ ছাত্র অপূর্ব সিলেট থেকে উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি   |   বুধবার, ০৩ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ১২০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে নিখোঁজ কলেজ ছাত্র অপূর্ব সিলেট থেকে উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ কলেজ ছাত্র অপূর্ব শীলকে (১৮) অবশেষে পুলিশ সিলেট দরগা গেইট এলাকার ম্যাংগো রোমেন হোটেল থেকে উদ্ধার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার উপ-পুলিশ পরিদর্শক সুমন হাজরা জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট দরগা গেইট এলাকার ম্যাংগো রোমেন আবাসিক হোটেল থেকে নিখোঁজ অপূর্বশীলকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানায়, তার মায়ের সাথে অভিমান করে কাউকে না বলে সে বাড়ী থেকে চলে যায়। মঙ্গলবার বেলা তিনটার দিকে তার মা অঞ্জলী রানী শীল ও মামা সমীরণ শীল থানা থেকে বাড়ী নিয়ে আসেন।

অপূর্ব শীল জানান, আমাদের অভাবের সংসার। মা অন্যের বাড়ীতে কাজ করে সংসার ও লেখাপড়ার খরচ চালাতে কষ্ট হয়। তাই মাকে না জানিয়ে সিলেটে চলে যাই।

পারিবারিক সূত্রে জানা গেছে, অপুর্ব শীল গত ১২ জুন সকাল ১১টার দিকে মৌলভীবাজারে পিসির বাসা থেকে বাড়ি উদ্দেশ্যে রওয়ানা হয়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। ছেলের সন্ধান না পেয়ে অপূর্বের মা ছেলের ছবি হাতে নিয়ে বিলোপ করে কাঁদছিলেন।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় গত ১৪ জুন একটি সাধারণ ডায়রী করা হয়। ডায়েরী নং ৭৬৩।

অপূর্ব শীল উপজেলার জেরিন চা বাগান এলাকার মৃত উপেন্দ্র শীলের ছেলে। সে উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে ছাত্র।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস