মঙ্গলবার ৯ জুন, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

Advertise with us
Advertise with us

শ্রীমঙ্গলে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ঝরে গেল দুই বোনের প্রাণ

মৌলভীবাজার প্রতিনিধি   |   বুধবার, ১৯ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১১৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ঝরে গেল দুই বোনের প্রাণ

শ্রীমঙ্গলে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। তারা ডায়রিয়া আক্রান্ত হয়েছিলেন বলে এলাকাবাসী জানান। তবে উপজেলা স্থাস্ব্য বিভাগ পরিষ্কার করে কিছু বলছে না। মৃত দুই বোন হলেন উপজেলার সাতগাঁও চা বাগানের দক্ষিণ ডাবল লাইনের গুপ্ত ঋকিয়াশনের মেয়ে নমিতা ঋকিয়াশন (১৮) ও সুমি ঋকিয়াশন (১৪)।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মনির হোসেন বলেন, দুপুরের দিকে নমি ঋকিয়াশনকে হাসপাতালে নিয়ে গেলে তিনি তার কিডনি ফেইলিউর অবস্থায় পান। অবস্থা সংকটাপন্ন থাকায় রোগীকে মৌলভীবাজারে রেফার্ড করেন। শরীর থেকে মাত্রারিক্ত স্যালাইন পানি বের হয়ে যাওয়ায় তার কিডনি ফেইলিউর হতে পারে।

এর আগে সকালে নিজ বাড়িতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান নমির ছোট বোন সুমি ঋকিয়াশন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন,তিনি ফিল্ড থেকে খবর নিয়েছেন এরা ডায়রিয়া নয় অন্যকোনো রোগে মারা গেছেন। তারা এ বিষয়টির গভীর অনুসন্ধান করবেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ঈশ্বর কালিন্দি বলেন, নমি ও সুমির মা লক্ষ্মী ঋকিয়াশন ডায়রিয়া রোগে আক্রাস্ত ছিলেন। এখন তিনি সুস্থের পথে। আজ তার দুই মেয়েও ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন শীল বলেন,শনিাবার সকালে একসঙ্গে দুই মেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়। রোববার সকাল ১০টার দিকে বাড়িতেই ছোট বোন মারা যায়। আর বেলা ২টার দিকে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় বড় বোন। সন্ধ্যায় বাড়িতে তাদের দাহকার্য সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস