শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

শান্তিবাড়িসহ শ্রীমঙ্গলের বিভিন্ন হোটেল-রিসোর্টকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

  |   সোমবার, ১০ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শান্তিবাড়িসহ শ্রীমঙ্গলের বিভিন্ন হোটেল-রিসোর্টকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

নিজস্ব প্রতিবেদক:: শ্রীমঙ্গলের বিভিন্ন হোটেল রিসোর্টসহ সিলেটের ৩৮ টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়। জরিমানার পরিমান প্রায় সাড়ে ১৪ লাখ টাকা।
পরিবেশগত ছাড়পত্র ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ না করে টিলা ও পাহাড় কর্তনের অভিযোগে সোমবার (১০ অক্টোবর) এনফোর্সমেন্ট শুনানির মাধ্যমে এসব জরিমানা করা হয়।
এতে ১০ হাজার করে জরিমানা করা হয়- সিলেটের খাদিমনগর বিসিক এলাকার সিলকো ফার্মাসিউটিক্যাল, শ্রীমঙ্গলের সাতকরা রেস্টুরেন্ট, শাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট, সুনামগঞ্জ সদর উপজেলার শাহেদ আলী অটো রাইস মিল, শ্রীমঙ্গলের লিচু বাড়ি ইকো কটেজ, শ্রীমঙ্গলের হোটেল দিন-রাত্রি, শ্রীমঙ্গলের টং থাই ইকা, শ্রীমঙ্গলের গার্ডেন ভিউ রেস্ট হাউজ, শ্রীমঙ্গলের নিসর্গ নীরব ইকো কটেজ, শ্রীমঙ্গলের হিমাচল টুরিস্ট লজ, শ্রীমঙ্গলের হোটেল সন্ধ্যা, শ্রীমঙ্গলের হোটেল মুন, শ্রীমঙ্গলের হোটেল তাজমহল, শ্রীমঙ্গলের শান্তি বাড়ি ইকো রিসোর্ট-কে।
৫ হাজার করে সুনামগঞ্জের সদর উপজেলার শাহেদ আলী লাকড়ি মিল ও একই এলাকার দয়াময় বেকারিকে জরিমানা করা হয়।
সুনামগঞ্জ সদরের আনিছা লতিফিয়া অটো রাইস মিলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
১৫ হাজার করে জরিমানা করা হয়- বিসিক মৌলভীবাজারের মেসার্স ডেভেলাপ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, বিসিক মৌলভীবাজারের মেসার্স মডার্ন ফার্নিচার এন্ড স’মিল ও বিসিক মৌলভীবাজারের মেসার্স মুকিত মেটালকে জরিমানা করা হয়।

২০ হাজার করে বিসিক মৌলভীবাজারের মেসার্স ঢাকা মেটাল, বিসিক মৌলভীবাজারে মেসার্স রফিক আয়রন এন্ড স্টিল, শ্রীমঙ্গলের কুটুম বাড়ী রেস্টুরেন্ট, সুনামগঞ্জের শান্তিগঞ্জের মেসার্স ফজলুর রহমান স’মিল ও বিসিক মৌলভীবাজারের মেসার্স আল-আমিন ফ্লাওয়ার মিলকে জরিমানা করা হয়।

২৫ হাজার করে শ্রীমঙ্গলের গ্রিন প্যালেস টি, শ্রীমঙ্গলের হোটেল আল মদিনা, সুনামগঞ্জের সোহাগ মসলা মিল, শ্রীমঙ্গলের শ্রীমঙ্গল ইন ও সুনামগঞ্জ সদরের নুর স’মিল-কে জরিমানা করা হয়।

৩৫ হাজার করে সুনামগঞ্জ সদরের মেসার্স রীনা স’মিল ও সবজান স’মিলকে জরিমানা করা হয়।
সুনামগঞ্জ সদরের এ আর ট্রেডিং এন্ড কোং-কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া পাহাড় কর্তনের দায়ের সিলেট সদর উপজেলার দাসপাড়ার খালেদ ওসমানীকে ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সিলেট নগরের জালালাবাদ থানা এলাকার লাখালিয়া নামক স্থানে টিলা কর্তনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে নাসির উদ্দিন নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক এমরান আহমদ এসব তথ্য নিশ্চিত করে বলেন- পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান চালাছে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমরা তৎপর আছি। এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস