বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

শত্রুতার জেরে শিশুর গলায় ক্ষুর দিয়ে আঘাত, ৬ দিন পর মৃত্যু

  |   মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শত্রুতার জেরে শিশুর গলায় ক্ষুর দিয়ে আঘাত, ৬ দিন পর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাটে পূর্ব শত্রুতার জেরে ক্ষুর দিয়ে মো. স্বপন মিয়ার (১০) গলার অর্ধেক কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এই ঘটনায় আহত শিশু ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল রোববার রাত দেড়টার দিকে মারা গেছে।

নিহত স্বপন মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান গ্রামের মো. কবির মিয়ার ছেলে। তার পরিবার চুনারুঘাট পৌরসভার পাকুরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকে।

স্বপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক।

স্বপনের নানা নুর আলী ও ওসি রাশেদুল জানান, ২৭ মার্চ সকাল ১০টার দিকে চুনারুঘাট পৌরসভার দক্ষিণাচরণ পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুরের পাড়ে এক কিশোর (১৫) পূর্ব শত্রুতার জেরে স্বপনের গলায় ক্ষুর দিয়ে আঘাত করে। এতে তার গলার অর্ধেক অংশ কেটে যায়। স্বপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল রাত দেড়টার দিকে মারা গেছে স্বপন।

ওসি রাশেদুল জানান, ক্ষুর দিয়ে আঘাত করার অভিযোগ ওঠা ওই কিশোরকে ঘটনার দিনই গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।। এ বিষয়ে নিহতের নানা নুর আলী চুনারুঘাট থানায় ওই কিশোরকে আসামি করে হত্যা মামলা করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস