বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

লকডাউন অমান্য করে বিয়ে, জুড়ীতে বরকে জরিমানা

জুড়ী প্রতিনিধি   |   রবিবার, ১৯ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   ৫৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লকডাউন অমান্য করে বিয়ে, জুড়ীতে বরকে জরিমানা

লকডাউন অমান্য করে মৌলভীবাজারে জুড়ী উপজেলায় বিয়ে করতে আসায় বরকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক।

জানা যায়, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ভাতাইয়া গ্রামের বাসিন্দা ফুল মিয়ার পুত্র জসিম মিয়া লকডাউন অমান্য করে বিয়ে করতে আসেন জুড়ীর বাহাদুরপুর গ্রামে। এ সময় সেখানে জনসমাগমের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিয়ে বাড়ীতে গিয়ে জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক এর সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ১৩ এপ্রিল (সোমবার) বিকেল ৫টা থেকে মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন চলাকালীন জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ জেলায় প্রবেশ করতে বা এক জেলা থেকে অন্য কোনো জেলায় যেতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সবধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে বলেও জেলা প্রশাসন থেকে জানানো হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস