বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

যে কোন পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে: পরিবেশ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৯ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৬১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যে কোন পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে: পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিত্য সঙ্গী। বাংলাদেশের মানুষ সাহসিকতার সাথে তা মোকাবেলা করতে পারে। সাম্প্রতিক কালে অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমরা সক্ষম হব। বন্যা আক্রান্তদের ভয়ের কারণ নেই। যে কোন পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থদের সব ধরণের সহযোগিতা প্রদান করা হবে।

তিনি শুক্রবার বিকেল ৫টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় আক্রান্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিকের সভাপতিত্বে ও শাহ আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক ও জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বদরুল হোসেন, অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, সাবেক ইউপি চেয়ারম্যান নজমুল ইসলাম মাস্টার, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মিলাদ চৌধুরী।

এছাড়া উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জায়ফরনগর ও পশ্চিম জুড়ী ইউনিয়নের বন্যার্তের মাঝে ৩ মে. টন চাল ও  ২৪০ জনের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস