মঙ্গলবার ২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

যুক্তরাজ্য প্রবাসী রুহুলকে নিয়ে বন্ধুদের আড্ডা ও সম্মাননা প্রদান

  |   বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৫২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাজ্য প্রবাসী রুহুলকে নিয়ে বন্ধুদের আড্ডা ও সম্মাননা প্রদান

যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমিনকে সম্মাননা প্রদান করেছে এসএসসি ‘৯৪ ব্যাচ কুলাউড়া উপজেলা শাখা। ১৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় কুলাউড়ার একটি রেস্তোরাঁয় এই সম্মাননা প্রদান করা হয়।

প্রবাসী বন্ধু রুহুলের সাথে অনেকদিন পর দেখা হয় স্কুল জীবনের সহপাঠীদের। স্মৃতিচারণ আর একে অপরের সাথে কুশল বিনিময়ে আড্ডায় ফিরে আসে অতীতের মুগ্ধ সময়। ফেলে আসা শৈশবের দিনগুলো বন্ধুদের নিয়ে যায় নস্টালজিয়ায়। বন্ধুদের নিয়ে ভবিষ্যতে নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ারও আভাস আসে এই আড্ডায়। এসএসসি ৯৪ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে আহ্বায়ক সঞ্জয় দেবনাথ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

ধন্যবাদ জ্ঞাপন করে বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রুহুল আমিন। বন্ধুদের আড্ডায় উপস্থিত ছিলেন নাসির জামান খান জাকি, নুরুল ইসলাম খান বাবলা, মো. সাদিকুর রহমান, শাহীন আহমদ, মিশকাত মজিদ রুহিন, তাফহীম আহমদ শিমুল, শাহীন আহমদ, মঈন উদ্দিন, সামছু খান, শফিকুল ইসলাম জায়েদ, শাহরিয়ার আফজল মাসুম, কাওসার আহমেদ নিপার, আশিকুল হক চৌধুরী, নজীব আলী, ফয়েজ আহমেদ, আরিফুল প্রমুখ।

সবশেষে রুহুল আমিনকে এসএসসি ৯৪ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। প্রসঙ্গত, ‘আমরা দৃঢ় হতে চাই ঐক্যের বন্ধনে’ এই শ্লোগানকে হৃদয়ে ধারণ করে এসএসসি ৯৪ ব্যাচ কুলাউড়া উপজেলা প্রবাসে অবস্থানকারী বন্ধুরা দেশে এলে তাঁদের সম্মানে আড্ডার আয়োজন করে আসছে অনেকদিন ধরে। যার ফলে বন্ধুদের মাঝে একে অপরের প্রতি যোগাযোগেরও সেতু রচনা করছেন তাঁরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস