রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

যানজট নগরী সিলেট এখন ফাঁকা!

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যানজট নগরী সিলেট এখন ফাঁকা!

সিলেট নগরী জুড়ে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেট নগরীতে অবস্থানরত বেশিরভাগ মানুষই ঈদের ছুটিতে নাড়ীর টানের ছুটে গিয়েছেন গ্রামের বাড়িতে। ঈদের আনন্দ ভাগাভাগি নিতে প্রিয়জনের সাথে।

তাই যানজট আর জনজটের নগরী এখন অনেকটাই ফাঁকা। রাস্তায় নেই চিরচেনা দুর্ভোগ, নেই পথচারীদের ভিড়ও। এই ভিন্নরূপ উপভোগ্য হয়ে ওঠে ঈদে নগরীতে থাকা স্থায়ী নগরবাসীর কাছে।

সকালে বৃষ্টি হলেও ঈদে পাল্টে গেছে সিলেট নগরীর চিত্র। ঈদে ঘরে ফেরা মানুষ যানজটের কথা চিন্তা করলে বাস্তবে তার পুরোই উল্টো। নগরীতে কয়েকটি সিএনজি ও রিক্শা থাকলেও নেই কোন যানজট।

কোলাহলমুখর সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার ও বন্দরবাজার। ব্যস্ততম পয়েন্ট আম্বরখানা, চৌহাট্টা, বন্দরবাজার, জেলরোড, রিকাবীবাজার। এই পয়েন্টগুলোতে প্রায়ই চোখে পড়ে যানজটের দৃশ্য। এসব এলাকায় যানজটে পড়ে দুর্ভোগ পোহানো নগরবাসীর নিত্যদিনের সঙ্গী ছিলো। কোলাহলমুখর থাকে সর্বদাই।

রিকশাচালক রনি আহমদ বলেন- ঈদের দিন রাস্তায় গাড়ি কম থাকে। থাকে না যানজট। তাই ঈদের দিনে রিকশা চালাতে ভালো লাগে।

ঈদের বাড়ি যাওয়া কথা জানতে চাইলে জানান- ঈদের পরে বাড়িতে যাবো। ঈদের দিন ও ঈদের পরের কয়েকটি দিন রোজগার ভালো হয়। তাই ঈদের পরে বাড়িতে যাবো এবং বাড়িতে কিছুদিন থেকে ফিরে আসবো আবার সিলেটে।

ঘুরে বেড়ানো এক ভদ্রলোক বলেন- ঈদের দিনের মতো যদি অন্যান্য দিনেও রাস্তাগুলো এমন থাকতো, তাহলে ভালোই হতো। অনেক ভালো লাগছে পায়ে হেটে বেড়াতে। নেই যানজট, নেই কোলাহল। সব মিলিয়ে অনেক ভালো লাগছে।

এছাড়াও নগরীর বিলাশবহুল শপিংমল এবং ছোট বড় দোকান-পাটগুলোও বন্ধ থাকায় অনেকটা নীরব নগরী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস