সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান
Advertise with us

মৌলভীবাজার থেকে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিল পুলিশ

  |   মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ২০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজার থেকে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিল পুলিশ

মৌলভীবাজার শহরে কাউসার মিয়া (৬) নামে এক হারিয়ে যাওয়া শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের মাধ্যমে শিশুটিকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করেন।

রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টায় মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার বাটার মোড় এলাকায় শিশু কাউসার মিয়াকে একা রাস্তায় ঘুরাফিরা করতে দেখে একজন সিএনজি চালক শিশুটিকে থানায় নিয়ে আসেন।

নারী শিশুর বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্কের অফিসার এসআই শিউলি রানী দে শিশুটিকে তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু শিশু কাউসার মিয়া তার নাম-ঠিকানা সঠিকভাবে বলতে না পারায় মৌলভীবাজার সদর থানার এসআই রতন কুমার হালদার ‘বিট পুলিশ’ নামে একটি ফেসবুক একাউন্ট থেকে শিশুটির ছবিসহ একটি পোস্ট করেন। পরে এই ফেসবুক পোস্টের মাধ্যমে শিশুটির পিতা মৌলভীবাজার সদর থানায় যোগাযোগ করেন।

আজ সোমবার যাচাইপূর্বক শিশু কাউসার, পিতা- মনির মিয়া, মাতা- কল্পি বেগম, সাং- কাজীপুর, থানা- বালাগঞ্জ, জেলা- সিলেটকে তার পিতার কাছে তুলে দেওয়া হয়। শিশুটির বাবা জানায় বর্তমানে তারা ওসমানীনগর এলাকায় বসবাস করছে। গতকাল রবিবার কাউসার কাউকে কিছু না বলে বাসে উঠে মৌলভীবাজার চলে আসে। পরে ফেসবুক পোস্ট দেখতে পেয়ে তারা ছেলের সন্ধান পায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস