সোমবার ১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা ফিফার বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অটল উয়েফা শ্রীমঙ্গলে মাছের জালে আটকা পড়ে অজগরের মৃত্যু সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড পঞ্চাশ পেরোনো আমিশা এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান যে ৭ অভ্যাস আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ
Advertise with us

মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার আফজাল হোসেন সাজু

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার আফজাল হোসেন সাজু
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুলাউড়ার এম আফজাল হোসেন সাজু। তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ভুকশিমইল গ্রামের বাসিন্দা। তাঁর পিতা হাজী মো. আলাউদ্দিন।
গত ২৮ জুলাই, মঙ্গলবার মৌলভীবাজার শহরের একটি হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলে তাঁকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। একই সঙ্গে জামাল আহমদকে সভাপতি এবং গিয়াস উদ্দিন রাফিকে সাংগঠনিক সম্পাদক করে ৬৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন। তিনি নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রাব্বি রতন, অফিস সম্পাদক মো. জিল্লুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মো. নাসির খান, মুহাম্মদ ছাদেকুর রহমান, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হুসাইন আহমদ এবং সহ-স্কুল ও কলেজবিষয়ক সম্পাদক হোসাইন আহমদ উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে সংগঠনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন আফজাল হোসেন সাজু। তিনি মৌলভীবাজার জেলা তালামীযে ইসলামিয়ার সহ-সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক ও সহ-প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি, দুই মেয়াদে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। এ ছাড়া ভুকশিমইল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এবং ভুকশিমইল আলিম মাদ্রাসার সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি।
সংগঠনের তৃণমূল পর্যায় থেকে জেলা পর্যায় পর্যন্ত দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তাঁর এ নির্বাচনে সংগঠনের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে মৌলভীবাজার জেলা তালামীযে ইসলামিয়ার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে এবং তরুণ প্রজন্মকে আদর্শিক ও সাংগঠনিক চর্চায় সম্পৃক্ত করতে নতুন মাত্রা যোগ হবে।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস