মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

মৌলভীবাজারে জমজমাট নৌকাবাইচ, হাজারো মানুষের ঢল

  |   বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারে জমজমাট নৌকাবাইচ, হাজারো মানুষের ঢল

বুধবার সকাল থেকেই মৌলভীবাজার সদরের চাদনীঘাট ব্রীজ, শান্তিবাগের ওয়াকওয়ে, নদীর দুই পাড়ে সমবেত হচ্ছিলেন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ। দুপুর দুইটার কিছু পরে নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হতেই সমবেত মানুষের ঢল রূপ নেয় মহাসমাবেশের মতো।

হাজার হাজার মানুষে ছেয়ে যায় মনু নদের দুই পাড়। দীর্ঘদিন পর আবারও মনু নদীতে নৌকা বাইচ হওয়ায় খুশি স্থানীয়সহ আশপাশের লোকজন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার কিছু পরে প্রধান অতিথি নেছার আহমদ এমপি নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। প্রথম পর্যায়ের বাইচে অংশ নেয় তিনটি নৌকা। এভাবে তিনটি নৌকা করে পরপর কয়েক রাউন্ড বাইচ করতে দেখা গেছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিভিন্ন দৌড়ের নৌকাগুলোকে।

তবে এখনো মৌলভীবাজার পৌরসভা আয়োজিত এ নৌকাবাইচের বিজয়ীদের নাম জানা যায় নি। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পর তা জানা যাবে।

বরাবরের মতো এবারও ঐতিহ্যবাহী এ নৌকাবাইচের আয়োজন করেছে মৌলভীবাজার পৌরসভা। দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর মেয়রের উদ্যোগে আবারও এই প্রতিযোগিতা ফিরে আসায় খুশি স্থানীয়রাও। তাছাড়া, এ বছর মৌলভীবাজারে শান্তিবাগস্থ মনু রিভার ওয়াকওয়ে হওয়ায় প্রতিযোগিতা দেখতে আসা লোকজনও জানিয়েছেন সন্তুষ্টির কথা।

প্রতিযোগিতায় লড়ছে ৯টি নৌকা 
প্রতিযোগিতায় ৯-১০টি নৌকা অংশগ্রহণ করবে বলে জানালেও আজ প্রতিযোগিতায় একটি নৌকা অনুপস্থি্ত ছিলো। জেলার তিনটি এবং অন্যান্য এলাকা থেকে আসা ছয়টি মিলিয়ে মোট নয়টি নৌকা নিয়ে আয়োজিত হয়েছে আজকের নৌকাবাইচ প্রতিযোগিতা।

বুধবার নৌকাবাইচ শুরুর পর কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পুর সঙ্গে আলাপ করলে তিনি আই নিউজকে বলেন, আজকের এই আয়োজনে এতো মানুষের সমাগম দেখেই ভালো লাগছে। এটাই একটি প্রতিযোগিতার স্বার্থকতা। আমরা চার বছর পর আবারও মানুষকে গ্রামীণ ঐতিহ্যবাহী এ খেলা ফিরিয়ে দেয়ার একটা চেষ্টা করেছি। সবাই তাতে খুশি। আমরাও খুশি। এখন থেকে প্রতিবছর জুলাই মাসে এই নৌকাবাইচ প্রতিযোগিতা করা হবে পৌরসভার উদ্যোগে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস