শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কাজ না করেই অর্থ উত্তোলনের চেষ্টা, ৯ প্রধান শিক্ষককে শোকজ লাউয়াছড়ায় কড়া নিরাপত্তার মধ্যেও সেগুন গাছ চুরি সিলেটএবার ওসমানী হাসপাতালের চিকিৎসকদের কর্মঘন্টা না মানার ‘প্রমাণ পেল’ দুদক
Advertise with us

মৌলভীবাজারে ঈদের দিনে অটোরিকশা চালককে কুপিয়েছে দুবৃত্তরা!

মৌলভীবাজার প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৩ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারে ঈদের দিনে অটোরিকশা চালককে কুপিয়েছে দুবৃত্তরা!

পবিত্র ঈদুল আযহার দিনে মৌলভীবাজারে এক সিএনজি অটোরিকশা চালককে কুপিয়েছে দুবৃত্তরা। সোমবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা নাজিরাবাদ ইউনিয়নের রাতগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সিএনজি অটোরিকশা চালক ফয়ছল আহমদ বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এঘটনায় মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফয়ছল আহমদ শহরের কুসুমবাগ সিএনজি স্টেন্ডের চালক। তিনি নারাইন পাশা গ্রামের মাহমুদ মিয়ার ছেলে। ঘটনার কিছুক্ষণ আগে হামলাকারীর সাথে আহত ফয়ছলের কথাকাটাটি হয়েছিল। পরে বাজার থেকে ফয়সল গাড়ি নিয়ে আগনসী এলাকায় আসলে। কয়েকজন সন্ত্রাসী দাঁ দিয়ে ফয়ছল আহমদের উপর হামলা করে। এতে তার মাথা ও শরীরের কয়েকটি অংশে আঘাত লাগে। ওই সময় হামলাকারীদের হাতে দা ও লাঠি ছিল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

হামলাকারীর পরিচয় জানতে চাইলে ফয়ছল আহমদ বলেন, ‘সে আমাদের রোডের অন্য স্টেন্ডের সিএনজি অটো চালক। তার সাথে আমার পূর্বের কোন শত্রুতা ছিল না।’

কুসুমবাগ সিএনজি স্টেন্ডের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা জানান, ‘এ বিষয়ে আমরা সভাপতি সহ বিষয়টি দেখে পরবর্তী পদক্ষেপ নিবো।’

আহতের চাচা মো. জরিফ মিয়া বলেন, ‘স্থানীয়ভাবে বিষয়টি বিচারের চেষ্টা করা হচ্ছে। এছাড়া থানাও অভিযোগ দেয়া হয়েছে। সঠিক বিচার না পেলে আমরা আইনের আশ্রয় নেব।’

মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস