বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

মৌলভীবাজারসহ ১১ জেলায় নতুন পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি   |   রবিবার, ১৪ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৫৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারসহ ১১ জেলায় নতুন পুলিশ সুপার

মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ ১১ জেলায় নতুন এসপি (পুলিশ সুপার) নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
ঢাকা মহানগর পুলিশের পুলিশ সুপার মর্যাদার আট উপ-কমিশনারসহ ১১ জনকে বদলি করে এ নিয়োগ দেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার আগামী মাসের মাঝামাঝি সময়ে অবসরে যাওয়ার কথা রয়েছে। তার যাওয়ার আগে ডিএমপিতে এক সঙ্গে বড় রদবদলের ঘটনা ঘটল।

পুলিশের বিশেষ শাখার মো. মিজানুর রহমানকে সুনামগঞ্জ, পুলিশ সদর দপ্তরের ফারুক আহমেদকে মৌলভীবাজার এবং মেহেরপুরের মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে  সাতক্ষীরায় পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ হয়েছে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রলয় কুমার জোয়ারদারকে ঢাকার পাশে নরসিংদীতে বদলি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশে কর্মরত এ এইচ এম কামরুজ্জামানকে লক্ষ্মীপুর, মো. আলিমুজ্জামানকে ফরিদপুর, লিটন কুমার সাহাকে নাটোর, মোহাম্মদ আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া, মো. আকবর আলী মুন্সীকে নেত্রকোনা, এস এম মুরাদ আলীকে মেহেরপুর এবং মোহাম্মদ মাহবুব হাসানকে মাদারীপুরের পুলিশ সুপার করে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ১৩ জুন বিপ্লব কুমার সরকারসহ ২১ জন পুলিশ সুপারকে বদলি করা হয়েছিল। তার এক মাসের মধ্যে আরও ১১ জনের বদলির আদেশ হল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস