মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

মোটরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  |   শনিবার, ২৫ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ২৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোটরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় পানি তোলার জন্য মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাকিল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল বলিপাড়া গ্রামের মো. মোশারেফ হোসেনের ছেলে এবং লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

নিহত শাকিলের মামা মো. সবুজ জানান, সকালে গোয়াল ঘর পরিষ্কারের জন্য ট্যাংকিতে পানি তুলতে যায় শাকিল। এ সময় এ দুর্ঘটনার শিকার হয় সে। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস