বুধবার ২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

মুখে কসটেপ লাগানো অবস্থায় শিশু মিনহাজ উদ্ধার

নিউজ ডেস্ক   |   সোমবার, ০৫ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৭৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুখে কসটেপ লাগানো অবস্থায় শিশু মিনহাজ উদ্ধার

লক্ষ্মীপুরে ঘুমন্ত বাবা-মা’র পাশ থেকে অপহরণ হওয়া শিশু মিনহাজকে মুখে কসটেপ লাগানো অবস্থায় প্রায় ১৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামের একটি ঝোঁপ-ঝাড় থেকে তাকে উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, ঘটনাটি পুলিশ প্রশাসনসহ সর্বত্র ছড়িয়ে পড়লে দুর্বৃত্তরা শিশুটির মুখে কসটেপ লাগিয়ে ফেলে রেখে পালিয়ে গেছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে শিশু মিনহাজকে ঝোঁপ-ঝাড়ের মধ্যে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে শিশুটিকে উদ্ধার করে মা কহিনুর আক্তারের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। শিশুটি অসুস্থ হয়ে পড়েছে। তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, রোববার আনুমানিক রাত ১টার দিকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামের এলাহি বক্স মাঝি বাড়ি থেকে দুর্বৃত্তরা মামুন হোসেনের ছোট্ট ছেলেকে অপহরণ করে নিয়ে যায়। তারা কৌশলে দরজা খুলে ঘরে ঢুকে এ ঘটনা ঘটায়। রাত ২টার দিকে ঘুম ভেঙে গেলে শিশুটিকে পাশে দেখতে পায়নি মা। পরে শিশুটিকে ফিরে পেতে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।

খবর পেয়ে সোমবার সকালে ওই বাড়িতে লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন, সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া ও লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশু পাটয়ারী পরিদর্শন করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, মুখে কসটেপ লাগানো অবস্থায় শিশুটিকে উদ্ধার হয়েছে। তাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস