রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

মিন্নিকে গ্রেফতার বা আটক করা হয়নি

বরগুনা প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৮১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিন্নিকে গ্রেফতার বা আটক করা হয়নি

রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী (১ নং সাক্ষী) আয়শা সিদ্দিকা মিন্নিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে আয়শা সিদ্দিকা মিন্নিকে তার বাবার বাড়ি থেকে পুলিশলাইনে আনা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির তার সাথে কথা বলছেন।

বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন মঙ্গলবার বেলা ১টার দিকে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, মামলার তদন্তের জন্যই আয়শা সিদ্দিকা মিন্নির সাথে কথা বলা দরকার। যেজন্য তাকে পুলিশলাইনে আনা হয়েছে। তবে আয়শা সিদ্দিকা মিন্নিকে গ্রেফতার বা আটক করা হয়নি। মিন্নির সাথে তার বাবা মোজাম্মেল হোসেন
কিশোরকেও পুলিশলাইনে আনা হয়েছে।

পুলিশ সুপার আরো জানিয়েছেন, রিফাত শরীফ হত্যা মামলায় তারা ১৩ জনকে জীবিত অবস্থায় গ্রেফতার করেছেন। মামলার প্রধান আসামি নয়ন বন্ড গত ২ জুলাই পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে এখন পর্যন্ত ১০ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বাকি ৩ জন এখনো রিমান্ডে রয়েছে।

আয়শা সিদ্দিকা মিন্নির চাচা আবু সালেহ জানিয়েছেন, মিন্নির বাবার বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা ১০ সদস্যের পুলিশ টিম এখনো অবস্থান করছে। সকাল পৌনে ১০টার সময় মিন্নিকে আনার জন্য নারী পুলিশের একটি দল মোজাম্মেল হোসেন কিশোরের বাড়িতে যায়। তারা পরিবারকে জানিয়েছিল, রিফাত হত্যা মামলার আসামিদের শনাক্ত ও মামলার বিষয়ে কথা বলার জন্য তাকে পুলিশলাইনে যেতে হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস