রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে শিশু ও বয়স্কদের কোরআন শিক্ষা

কুলাউড়া প্রতিনিধি ::   |   সোমবার, ২৫ মে ২০২০   |   প্রিন্ট   |   ৬১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে শিশু ও বয়স্কদের কোরআন শিক্ষা

কুলাউড়া মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে শিশু ও বয়স্কদের কোরআন শিক্ষা আলো পথে আরও এক ধাপ। মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে ১ম রমজান হইতে একমাস ব্যাপি শিশু ও বয়স্কদের কুরআন শিক্ষা সমাপনী অনুষ্ঠান ২৭ রমজান রাত ১০টা মাদ্রাসা অনুষ্ঠিত হয়। শিশুদের সুললিত কন্ঠে কোরআন তেলাওয়াত শুনে বয়স্কদের বুকের গহীনে ইচ্ছা জাগে কোরআন তেলাওয়াত করতে। কিন্তু এই বয়সে কিভাবে শিখবেন কোরআন তেলাওয়াত।

বিছরাকান্দি গ্রামের দিনমজুর জসিম মিয়া (৩৮) জীবনে কখনও আরবী পড়া শেখেননি। অন্যদের নামাজ পড়া দেখে উৎসাহিত হন নিজেও নামাজ পড়েন। কিন্তু জানেননা সহিশুদ্ধ সূরা-কিরাত বা নামাজের নিয়ম-কানুন। এই বয়সে কোরআন শিখতে লোকলজ্জার ভয় ঘিরে ধরে তাকে। তবে সব লজ্জা আর ভয় দূরে ঠেলে নিজেদের ধৈর্য্য আর প্রবল ইচ্ছাশক্তিকে পুঁজি করে কোরআন তেলাওয়াত শিখেছেন। জসিম এখন শুদ্ধ উচ্চারণে কোরআন তেলাওয়াত ও নামাজ আদায় করতে পারেন।

মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে বয়স্কদের কোরআন শিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে মাত্র ২৭ দিনে তারা আরবী পড়া শিখে কোরআন হাতে নিয়েছেন। আর কোরআন পড়া শিখতে পেরে খুবই উচ্ছসিত তিনি। শুধু জসিমই নয়, তার মতো অনেকেই কোরআন তেলাওয়াত শিখে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর মাধ্যমে দিনদিন বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রম জনপ্রিয় হচ্ছে পৌর শহরসহ বিভিন্ন এলাকায়। এতে আগ্রহও বাড়ছে বয়স্কদের। বুধবার তারাবী নামাজের পর মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে বয়স্কদের কোরআন হাতে দেয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ৮ জন বয়স্ক মানুষকে কোরআন হাতে দেয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আবদুল অয়াহিদ অহিদ, মামুন, সুয়েট, মুসেদ, সুমন, মৌলানা কামরুল ইসলাম, আসুক মিয়া, ফয়জু মিয়া, সাইদুল ইসলাম, রুবেল প্রমুখ।

মৌলানা কামরুল ইসলাম, জানান, ১ ম রমজান থেকে ২৭ রমজান পর্যন্ত প্রতিদিন তারাবির নামাজের পর বয়স্ক মানুষদের কোরআন শেখান তিনি। এবার ৮ জনকে কোরআন হাতে দেয়া হলো। আসলে বয়স কোনো বিষয় নয়, নিজের ইচ্ছাশক্তি আসল। এ সময় অতিথিরা বলেন, বয়স হলে মানুষের দৃষ্টি ও স্মৃতি শক্তি কমে যায়। কোনো কিছু ধৈর্য্য ধরে শেখার আগ্রহ থাকে না। আবার বেশি বয়সে শিখতে গিয়ে অনেকে লজ্জায় পড়ে যান। সবকিছু ছাপিয়ে মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটি যে উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রশংসনীয়। এমন উদ্যোগ অন্যান্য মাদ্রাসা ও মসজিদেও ছড়িয়ে দেয়া দরকার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস