মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Advertise with us

ভুল চিকিৎসায় প্রসুতি নার্সের মৃত্যু; নার্সদের বিক্ষোভ

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম থেকে   |   রবিবার, ২৭ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৬১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভুল চিকিৎসায় প্রসুতি নার্সের মৃত্যু; নার্সদের বিক্ষোভ

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসুতি নার্সের মৃত্যুর অভিযোগে বিভিন্ন ওয়ার্ডে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছে সহকর্মী নার্সরা। রোববার সকালে ঐ নার্সের মৃত্যুর খবরে সহকর্মীরা চিকিৎসা সেবা বন্ধ রেখে এ বিক্ষোভ শুরু করে।
নার্সরা জানায়, এই হাসপাতালের নার্স হাজেরা আখতার প্রসব বেদনা নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়। ঐদিনই হাসপাতালের গাইনী চিকিৎসক ডাঃ অমিত কুমার তার সিজার করেন। কিন্তু সিজারের পর অতিরিক্ত রক্তক্ষরন শুরু হলে শুক্রবার তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হলে আজ রোববার সকালে তার মৃত্যু হয়। এ খবর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পৌছলে তার সহকর্মী নার্সরা বিক্ষুব্ধ হয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে। নার্সদের অভিযোগ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের গাইনী চিকিৎসক অমিত কুমারের ভুল চিকিৎসায় হাজেরা বেগমের মৃত্যু হয়েছে। আমরা এ কারনে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ঐ চিকিৎসকের অপসারনসহ ৭ দফা দাবী জানিয়েছি। এ দাবী না মানা পর্যন্ত আন্দোলন চালিযে যাবো।

নার্স হাজেরা আখতার ১৮ সালের নভেম্বর মাসে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চাকুরীতে যোগদান করেন। তার বাড়ী গাইবান্ধা জেলায়। নিহত হাজেরার শিশু বাচ্চাটি সুস্থ আছে।
এব্যাপারে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের গাইনী চিকিৎসক ডা: অমিত কুমার বসুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শাহিনুর রহমান সরদার জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে প্রসুতি নার্স বিআইসি রোগে আক্রান্ত হওয়ার ফলে অতিরিক্ত রক্ত খরনের কারনে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। সেখানে আইসিইউতে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: আবু মো: জাকিরুল ইসলাম জানান, নার্সদের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস