শুক্রবার ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় তালামীযে ইসলামিয়া উপজেলা শাখার বৈঠক অনুষ্ঠিত কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ জন গ্রেপ্তার তিন সপ্তাহ ধরে মজুরি বন্ধ, বিপাকে ৪ চা বাগানের শ্রমিকেরা হারিয়ে গেছে সিলেটের পানের সুদিন, এখন খরচই ওঠে না মৌলভীবাজারে সাবেক এমপি পুত্র ও যুবলীগ নেতা গ্রেপ্তার সীতাকুণ্ডে বাসের নিচে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রীর, আহত ২ ঢাকা বায়ু দূষণের তালিকায় বিশ্বে পঞ্চম পরকীয়া ফাঁসের ভয়ে স্বামী-স্ত্রীকে খুন, নারী গ্রেপ্তার গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
Advertise with us

ভিড় বাড়ছে পুরোনো কাপড়ের দোকানে

নিউজ ডেস্ক   |   শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৭০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভিড় বাড়ছে পুরোনো কাপড়ের দোকানে

হবিগঞ্জের নবীগঞ্জে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে ক্রেতাদের ভিড় বাড়ছে পুরোনো কাপড়ের দোকানে। বিশেষ করে শিশু ও বয়স্কদের কাপড়-চোপড় কেনার চাহিদা সবচেয়ে বেশি।

এখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনা-বেচা। এসব দোকানে নিজেদের সাধ্যের ভেতর পণ্য পেয়ে খুশি ক্রেতারা। অন্যদিকে স্বল্প পুঁজিতে অধিক লাভে হাসি ফুটছে বিক্রেতাদের মুখেও।

সরেজমিনে দেখা যায়, শীত উপলক্ষে নবীগঞ্জ পৌর শহরের নতুন বাজার, মধ্য বাজার, ওসমানী রোড ও শেরপুর রোডের হকার্স মার্কেটসহ উপজেলার বিভিন্ন বাজারগুলোতে বসেছে পুরোনো কাপড়ের ভ্রাম্যমাণ দোকান। এসব দোকানে ভিড় করছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ।

পুরোনো কাপড় বিক্রেতা পৌর এলাকার রাজাবাদ গ্রামের আব্দুল মালিক বলেন, ‘এ বছর আগে থেকে শীত পড়ায় শীতের পোশাক বিক্রি বেশি হচ্ছে। এতে করে আমাদেরও মোটামুটি ভালো লাভ হচ্ছে। এই ব্যবসা আমরা শুধু শীতের সময়েই করি। বছরের বাকি দিনগুলো আমরা অন্য কাজ করি।’

ক্রেতা নুনু মিয়া,সুবান মিয়া, মোশাহিদ মিয়া ও আয়শা বেগম বলেন,পুরনো কাপড়ের দোকানগুলোতে সাধ্যের ভেতর অনেক ভালো মানের জ্যাকেট, চাদর, সুয়েটার, কম্বলসহ বিভিন্ন পোশাক পাওয়া যাচ্ছে। এগুলো কিনতে আমাদের খরচ কম হয়। তাই সাধ্যের মধ্যে এখান থেকেই ভালো কিছু কেনার চেষ্টা করছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস