বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Advertise with us

ভারত সিরিজ নিয়ে এখনও আশাবাদী বিসিবি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারত সিরিজ নিয়ে এখনও আশাবাদী বিসিবি

চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারত দলের। তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসেনি। গুঞ্জন রয়েছে, ভারত শেষ পর্যন্ত পিছিয়ে দিতে পারে এই সিরিজ। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রব্বানি বলছেন ভিন্ন কথা। তিনি জানিয়েছেন, বিষয়টি ইতিবাচক দিকেই এগোচ্ছে, তবে এখনো কোনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

আজ বুধবার প্রয়াত আরাফাত রহমান কোকোর ক্রিকেটে অবদান স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে আসিফ বলেন, ‘আমরা যখন ঘোষণা দেওয়ার মতো একটা পর্যায়ে যাব তখন ইনশাআল্লাহ আমরা জানাব। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন কি অবস্থায় আছে এটা আমার মনে হয় আরও দু-চার দিন গেলে বা আরও কিছুদিন গেলে আমরা এটার একটা আপডেট দিতে পারব। সেটাই ভালো হবে এখন কিছু বলতে চাই না।’

তবে আলোচনা চলমান থাকায় আশা ছাড়ছে না বিসিবি, ‘আমরা সবসময় আশাবাদী। যেহেতু অফিশিয়ালি তো কিছু হয় নাই, সেজন্য আমরা সবাই আশাবাদী।’

বাংলাদেশ-ভারত সিরিজে সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ, দর্শক আগ্রহ ও বাণিজ্যিক মূল্য—সব মিলিয়ে এটি এমন একটি সিরিজ, যা বোর্ডের রাজস্বে বড় প্রভাব ফেলবে। আসিফ বলেন, ‘এটা তো এখন ঠিক বলা যাচ্ছে না। তবে আপনি অবশ্যই ঠিক বলেছেন কারণ একটা বাংলাদেশ-ভারত সিরিজ অবশ্যই মার্কেটিংয়ের দিক থেকে লোভনীয় একটি সিরিজ। সব দিক থেকেই এটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল। সেক্ষেত্রে যদি সিরিজ না হয় তো সেখানে তো কিছুটা ক্ষতি হবেই। তবে ইনশাআল্লাহ আমরা অন্যভাবে এটাকে কাভার করা যায় কি না আগামীতে সেটা চেষ্টা করব।’

ভারত সিরিজের পাশাপাশি বিপিএলের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন বিসিবির এই কর্মকর্তা,  ‘এখনো আমরা এটাতে সিদ্ধান্তে আসিনি। তবে আমাদের প্রেসিডেন্ট বিশেষ করে উনি বিশ্বাস করেন যখন আমরা এরকম একটি বিপিএল আয়োজন করব সেটা আগের মতো ওই ধরনের তড়িঘড়ি করে জোড়াতালির বিপিএল হবে না। বিপিএল যেটা হবে সেটা যেন আমরা একটা উদাহরণ তৈরি করতে পারি। যেখানে সবাই প্রশংসা করবে এরকম একটা চমৎকার বিপিএল আমরা যেন আয়োজন করতে পারি সেটাই আমাদের লক্ষ্য থাকবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস