শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৮ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের ভবানীপুরে এক গার্মেন্টস কর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ এবং পরবর্তীতে জোরপূর্বক নির্যাতনের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জয়দেবপুর থানায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। মামলার প্রধান আসামি আনোয়ার হোসেন গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেনের ছেলে। মামলার এজাহার ও ভুক্তভোগী নারীর তথ্য সূত্রে জানা যায়, তিনি অভিযুক্ত আনোয়ার হোসেনের বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন। গত দীর্ঘ এক বছর ধরে আনোয়ার ওই নারীকে বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে ভুক্তভোগী রাজি না হওয়ায় পরবর্তীতে আনোয়ার তাকে বিয়ের মৌখিক প্রতিশ্রুতি ও প্রলোভন দেখান।

একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে তার সাথে স্বামী-স্ত্রীর মতো শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এজাহার সূত্রে আরো জানা যায়,গত ১৫ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে আনোয়ার হোসেন ওই গার্মেন্টস কর্মীর ভাড়া ঘরে প্রবেশ করেন। তখন ভুক্তভোগী নারী তাকে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ের জন্য চাপ দেন। কিন্তু আনোয়ার বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে আশেপাশের মানুষ এগিয়ে এলে আনোয়ার পালিয়ে যান। পরবর্তীতে ভুক্তভোগী নারী নিজের অধিকার ও বিয়ের দাবিতে আনোয়ারের বাড়িতে যান। ঘটনাটি জানাজানি হলে আনোয়ারের বাবা আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন এবং তার পরিবারের সদস্যরা ভুক্তভোগীর ওপর চড়াও হন। তারা ওই নারীকে বেদম মারধর করে বাড়ি থেকে বের করে দেন। একই সাথে এই ঘটনা নিয়ে পুলিশ বা অন্য কারও কাছে মুখ খুললে প্রাণনাশের মতো বড় ধরনের ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হয়।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সাংবাদিকদের জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে জয়দেবপুর থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। আসামিকে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের টিম অভিযান পরিচালনা করছে। এবিষয়ে অভিযুক্ত আনোয়ারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস