সোমবার ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Advertise with us

বড়লেখা হাসপাতালের ৩ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা   |   সোমবার, ২৮ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৫৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বড়লেখা হাসপাতালের ৩ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ

মৌলভীবাজারের বড়লেখাস্থ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশ প্রাপ্তরা হলেন- বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক মাছুম উদ্দিন, পরিচ্ছন্নকর্মী মৌলা মিয়া ও নিরাপত্তা প্রহরী মুহিবুর রহমান নানু।

রবিবার (২৭ অক্টোবর) তাদের উক্ত নোটিশ দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ হোসেন স্বাক্ষরিত নোটিশে তিন কর্মদিবসের মধ্যে অভিযুক্তদের জবাব দেওয়ার জন্য বলা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সরকারি এ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হয়। কিন্তু চালুর পর থেকে কখনও তেল সংকট, কখনও বিভিন্ন যন্ত্রাংশ নষ্টসহ নানা অজুহাত দেখিয়ে
এ্যাম্বুলেন্সগুলো বন্ধ রাখা হতো বলে অভিযোগ হাসপাতালে আগত রোগী ও স্থানীয়দের।

সূত্রমতে আরও জানা যায়, হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক মাছুম উদ্দিনের নিজস্ব দুটো এ্যাম্বুলেন্স রয়েছে। পরিচ্ছনকর্মী মৌলা মিয়ার আছে দু’টি এবং নিরাপত্তা প্রহরী মুহিবুর রহমান নানুর আছে একটা। যার দরুন তারা ইচ্ছা করেই সরকারি এ্যাম্বুলেন্সটি বন্ধ রাখেন বলে অভিযোগ উঠে। এছাড়াও নিজেদের এ্যাম্বুলেন্স ব্যতীত বাইরের কোনো এ্যাম্বুলেন্স হাসপাতালে ঢুকতে দেন না তারা। ফলে বাধ্য হয়ে তাদের এ্যাম্বুলেন্সে রোগী পরিবহন করতে হয়।

গত শনিবার (২৬ অক্টোবর) হাসপাতালের এই তিন কর্মচারীর ব্যক্তিগত অ্যাম্বুলেন্স বাণিজ্য নিয়ে সিলেটভিউসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর টনক নড়ে সংশ্লিষ্টদের। এর পরিপ্রেক্ষিতে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এব্যাপারে বড়লেখার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ হোসেন জানান, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ওই তিন কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস