সোমবার ১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা ফিফার বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অটল উয়েফা শ্রীমঙ্গলে মাছের জালে আটকা পড়ে অজগরের মৃত্যু সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড পঞ্চাশ পেরোনো আমিশা এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান যে ৭ অভ্যাস আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ
Advertise with us

বড়লেখায় ঈদুল আজহা উপলক্ষে ও বন্যাদুর্গতদের মাঝে চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৬৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বড়লেখায় ঈদুল আজহা উপলক্ষে ও বন্যাদুর্গতদের মাঝে চাল বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় অতি দরিদ্র ও বন্যাদুর্গতদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সোমবার (০৫ আগস্ট) উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন,উত্তর শাহবাজপুর ইউনিয়ন ও বড়লেখা সদর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শরীফ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ. ওবায়েদ উল্লাহ খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা হা্ওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আশরাফুল আলম খান, একাডেমিক সুপাভাইজার (মাধ্যমিক শিক্ষা) মোঃ সাখাওযাত হোসাইন, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সেলিম আহমদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, এ পর্যন্ত উপজেলার  ৮ টি ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এগুলো হচ্ছে বর্ণি ইউনিয়ন পরিষদ, দাসেরবাজার ইউনিয়ন পরিষদ, নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদ, তালিমপুর ইউনিয়ন পরিষদ, সুজানগর ইউনিয়ন পরিষদ  দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ ও উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ. ওবায়েদ উল্লাহ খান সোমবার বিকেলে বলেন, বড়লেখার ১০টি ইউনিয়নে ১৫ কেজি করে ৮ হাজার ৩ শত ২৭টি কার্ডে মোট বরাদ্দ হয়েছে ১২৪.৯০৫ মে.টন চাল। ০৮টি ইউনিয়নে সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হয়ছে। কালকের মধ্যেই বাকি দুই (বড়লেখা সদর ইউনিয়ন এবং দক্ষিণভাগ দক্ষিণ)  ইউনিয়নে বিতরণ সমাপ্ত হব।

উল্লেখ্য রবিবার (০৪ আগস্ট) সকালে তালিমপুর ইউনিয়নে এ চাল বিতরণ উদ্বোধন করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ. শামীম আল ইমরান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ. ওবায়েদ উল্লাহ খান, তালিমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস