রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

বড়লেখায় অস্ত্রের মুখে সমাপনী পরীক্ষার্থীকে ধর্ষণ! যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক   |   সোমবার, ১৮ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৬০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বড়লেখায় অস্ত্রের মুখে সমাপনী পরীক্ষার্থীকে ধর্ষণ! যুবক গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক সমাপনী পরীক্ষার্থীকে (১০) ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বড়লেখা থানায় বাদী হয়ে একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে রবিবার দিবাগত রাতে মকদ্দছ আলী (২০) নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, রবিবার সকালে সমাপনী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়। এরপর তার স্কুলের সামনে দাঁড়িয়ে অন্য সহপাঠীদের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ করে মকদ্দছ আলী দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাকে স্কুলের পেছনের জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন আসতে থাকে। লোকজনের আশা দেখে ওই যুবক দ্রুত পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে শিশুটি লোকজনের কাছে বিষয়টি জানায় ও মকদ্দছের নাম বলে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শিশুটির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

আজ সোমবার (১৮ নভেম্বর) ওই যুবককে বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হয়। পরে সে আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হরিদাস কুমারের কাছে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শিশুটিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ওর মা থানায় মামলা করেন। ঘটনার পর পরই সে (মকদ্দছ আলী) পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতে সোপর্দ করা হয়। এরপর সে আদালতে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস