শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩

Advertise with us

বৃষ্টিতে ভিজে গভীর রাতে সোনাপুরে ছুটে গেলেন মেয়র সিপার উদ্দিন

  |   শনিবার, ২৪ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ৮৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৃষ্টিতে ভিজে গভীর রাতে সোনাপুরে ছুটে গেলেন মেয়র সিপার উদ্দিন
ইউসুফ আহমদ ইমন, কুলাউড়া:: নির্বাচিত হয়েই কুলাউড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে ছুটে যাচ্ছেন। মানুষের সাথে কথা বলছেন সমস্যা ও সমাধান নিয়ে। পৌরসভাকে ঢেলে সাজাতে  ইতি মধ্যে অনেক সমস্যা সমাধান করে প্রসংশিত হয়েছেন।সমস্যা কিংবা দুর্ভোগের খবর পেলেই ছুটছেন মেয়র নিজেই। যিনি পৌরবাসীকে একটি গতিশীল নিরাপদ নগরীর স্বপ্ন দেখিয়ে চলছেন।আর সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন দিন-রাত।
শুক্রবার (২৩জুলাই) রাত তখন ১২টা ছুঁই ছুঁই এমন সময় খবর আসে ১নং ওয়ার্ডের সোনাপুর এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হওয়ায় বিদ্যুৎ না থাকার কারণে ঐ এলাকার লোকজন দুর্ভোগ পোহাচ্ছেন। এমন খবর পেয়ে কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বৃষ্টিতে ভিজে ঐ এলাকায় গিয়ে উপস্থিত থেকে বিদ্যুৎ বিভাগের লোকজন এনে নিজে দাড়িয়ে থেকে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সচল করান।
একজন নিরহংকার রাজনীতিবীদ এবং জনপ্রতিনিধির এমন উদারতা দেখে  স্থানীয় এলাকাবাসী অনেকেই বলাবলি করছিলেন-এটি মেয়র অন্যরকম মানবিকতা, যা আমাদের চারপাশে খুবই বিরল। খুব অল্প সময়ে মেয়র পৌরবাসীর কাছে স্নেহ এবং ভালোবাসার ব্যক্তিতে পরিনত হয়েছেন।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস