বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

বিপুল সম্ভাবনা থাকা স্বত্ত্বেও পিছিয়ে কুলাউড়া, এগিয়ে নিয়ে যেতে চান নাদেল

  |   বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিপুল সম্ভাবনা থাকা স্বত্ত্বেও পিছিয়ে কুলাউড়া, এগিয়ে নিয়ে যেতে চান নাদেল

নিজস্ব প্রতিবেদব, কুলাউড়া: বর্তমান সরকার অন্যান্য উপজেলায় ব্যাপক উন্নয়ন করলেও বিপুল সম্ভাবনাময় কুলাউড়া উপজেলা পিছিয়ে রয়েছে। ব্যাপক পর্যটনের সম্ভাবনা থাকা স্বত্ত্বেও এ অঞ্চলের ছেলেমেয়েরা ছুটছেন প্রবাসে। কুলাউড়ার পাশ্ববর্তী অনেক উপজেলায় যে উন্নয়ন হয়েছে সেইরকম উন্নয়ন কুলাউড়ায় হয়নি দলীয় সাংসদ না থাকায়।

পিছিয়েপড়া উপজেলাকে এগিয়ে নিয়ে যেতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ২টায় কৌলাস্থ নিজ বাড়িতে কুলাউড়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিকদের প্রসংশা করে আরো বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উন্নত সমাজ গঠনেও ভূমিকা রাখেন। সাংবাদিকদের লেখনিতে মানুষকে আশাবাদী করতে হবে। কারণ গণমাধ্যম সঠিকভাবে কাজ না করলে মানুষ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়।

শফিউল আলম নাদেল বলেন, দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়।
তিনি সাংসদ নির্বাচিত হলে এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর ও পর্যটন শিল্পের উন্নয়ন, কুলাউড়ার যানজট নিরসন ও কুলাউড়ার রেলওয়ে জংশন স্টেশনের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনাসহ কুলাউড়ার ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়নে দলীয় নেতৃবৃন্দ ছাড়াও কুলাউড়ার সুশীল সমাজের নেতৃবৃন্দদের নিয়ে কাজ করবেন বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি কুলাউড়ার কর্মরত সাংবাদিকদের সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করতে সহযোগিতার আহবান জানান। তিনি কর্মরত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস