শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কাজ না করেই অর্থ উত্তোলনের চেষ্টা, ৯ প্রধান শিক্ষককে শোকজ লাউয়াছড়ায় কড়া নিরাপত্তার মধ্যেও সেগুন গাছ চুরি সিলেটএবার ওসমানী হাসপাতালের চিকিৎসকদের কর্মঘন্টা না মানার ‘প্রমাণ পেল’ দুদক
Advertise with us

বিপন্ন যাদুকাটা নদী, পরিবেশ-প্রকৃতি রক্ষার আহ্বান

  |   রবিবার, ২৩ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিপন্ন যাদুকাটা নদী, পরিবেশ-প্রকৃতি রক্ষার আহ্বান

তাহিরপুরের যাদুকাটা নদীতে ড্রেজার আগ্রাসন ও পাড় কেটে বালু উত্তোলন থেকে বসতভিটা-বিভিন্ন স্থাপনা রক্ষায় কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় সংসদ ও প্রশাসনের উর্ধ্বতন মহলের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলার জন প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতারা।

শুক্রবার (২১জুলাই) বেলা ৫টায় যাদুকাটা নদীর বড়টেক, শিমুলবাগান, মাহারাম নদীর মুখ পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময়কালে তারা এই আহবান জানান।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, যাদুকাটার পরিবেশ প্রকৃতি আজ হুমকির মুখে। অচিরেই ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও নদীর পাড় কাটা বন্ধ না হলে হাওরের বুরো ফসল আগাম বন্যার হুমকিতে পড়বে। এ অবস্থার নিরসনে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিবেন বলে আমরা আশাবাদী।

উপজেলা আওয়ামীলগের সভাপতি আবুল হোসেন খান বলেন, ড্রেজার ও নদীর পাড় কাটা ঠেকাতে প্রশাসনের আরও কার্যকরী ভূমিকা রাখার প্রয়োজনবোধ করছি। মুষ্টিমেয় কিছু লোকের এসব অপকর্মের জন্য এলাকায় সরকারের উন্নয়ন ও ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়ছে।

বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, নদী তীরবর্তী কয়েকটি গ্রামের গুটিকয়েক লোকজন ড্রেজার ও পাড় কেটে বালু উত্তোলন করছে। এ কারনে পুরো উপজেলার পরিবেশ-প্রকৃতি আজ হুমকির মুখে।

বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন বলেন, গত মেয়াদে নদীর পাড় কাটা ও ড্রেজার বন্ধে আমরা ইজারাদারা নিজস্ব লোকবল নিয়োগ করে এসব অপকর্ম বন্ধ রেখেছিলাম। বর্তমান ইজারাদাররা এক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা রাখলে নদীতে এসব অপকর্ম কমে আসবে। যাদুকাটার পরিবেশ-প্রকৃতি রক্ষা পাবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, আওয়ামীগের সাধারন সম্পাদক অমল কর, বড়দল দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন, বড়দল উত্তর ইউনিয়ন আওয়ামীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, লাউড়েরগড় আর্দশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু সুফিয়ান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জামান ইমন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস