মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

বাংলা প্রেস ক্লাব অব মিশিগান, ইউএসএ’র নতুন কমিটি ঘোষণা

  |   শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলা প্রেস ক্লাব অব মিশিগান, ইউএসএ’র নতুন কমিটি ঘোষণা

বাংলা প্রেস ক্লাব অব মিশিগান, ইউএসএ’র ২০২৫–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ সেপ্টেম্বর ওয়ারেন সিটির​ রয়েল বেঙ্গল রেষ্টুরেন্টে আয়োজিত সভায় সদস্যরা ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন।

সভায় সভাপতিত্ব করেন মানবজমিনের প্রতিনিধি ও প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দীন রানা ও যমুনা টিভির প্রতিনিধি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস এর সঞ্চালনায় সভায় বিগত দিনের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস।

সভায় সংগঠনের আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ জুয়েল খান। সভায় বক্তারা গত দুই কার্যপরিষদে ধারাবাহিক চার বছর সংগঠনকে ঐক্যবদ্ধ ও সঠিক নেতৃত্বের মাধ্যমে পরিচালনার জন্য সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আলোচনা শেষে ২০২৫–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্যরা উৎসাহের সঙ্গে ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করেন। নবনির্বাচিত কমিটি: সভাপতি পার্থ সারথী দেব (প্রথম আলো, উত্তর আমেরিকা) সাধারণ সম্পাদক জুয়েল খান (নিউজ টুয়েন্টি ফোর), কোষাধ্যক্ষ  মাহমুদুল হক লিটু (বাংলা সংবাদ পত্রিকা)।

এছাড়া সহ-সভাপতি সফিক রহমান, সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় দেব কার্যকরী সদস্য হেলাল উদ্দীন রানা, ইকবাল ফেরদৌস, ফারজানা চৌধুরী পাপড়ি, ফয়সল আহমদ মুন্না, হারান কান্তি সেন, আহমেদ শামসুদ্দিন কুটি নির্বাচিত হন । নতুন নেতৃত্বের অধীনে প্রেস ক্লাবের কার্যক্রম আরও প্রাণবন্ত ও গতিশীল হবে বলে সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস