মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী

  |   শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৬১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী

বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ “পহেলা বৈশাখ” উপলক্ষে অনলাইন গণমাধ্যম ২৪টুডেনিউজের সম্পাদক ও ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রভাষক আফাজুর রহমান চৌধুরী (ফাহাদ) কুলাউড়া সদর ইউনিয়নের সবস্থরের জনসাধারণ সহ উপজেলাবাসী কে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় কুলাউড়া সদর ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণ ও প্রবাসী বাঙালিসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত  সংবাদকর্মী, শিক্ষক,সমাজকর্মী, দেশ ও প্রবাসে বসবাসরত সকল পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত জন-শুভাকাঙ্খীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাঙালির সর্বজনীন উৎসব-বাংলা নববর্ষ। আমরা নববর্ষকে আবাহন করি প্রাণের স্পন্দনে, গানে-কবিতায়, আবেগের উত্তাপে। তিনি বলেন, নববর্ষ মানেই লোকায়ত বাঙালি সংস্কৃতির বর্ণাঢ্য উৎসব। নতুন আশায় উদ্দীপ্ত হওয়ার দিন। আমাদের লেখক, কবি, শিল্পীদের ছন্দ, বর্ণ, তুলি ও সুরে তাই বাংলা নববর্ষ প্রতিবছর নতুন রূপে হাজির হয়। পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতির এ চর্চা আমাদের জাতিসত্তাকে আরও বিকশিত করে ঐক্যবদ্ধ করতে সাহায্য করবে। মানবতার সেবায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে প্রেরণা যোগাবে।

প্রবাহমান স্রোতের মত বয়ে চলেছে আমাদের জীবন । এক এক করে জীবন থেকে খসে পড়ছে মূল্যবান একটি বছর। চিরায়িত নিয়মে পাল্টে যাচ্ছে ক্যালেন্ডার। আগমন হয় নতুন কিছু নিয়ে নতুন বছরের,নতুন দিনের । নতুন কিছু পাবার , দেখার, জানার আশায় শুরু হয় আবার আমাদের জীবন যাত্রা।
তাই এই ছোট্ট জীবনকে বাজিয়ে দেখতে চাই,স্বপ্ন দেখি নতুন দিনের । প্রত্যয়,আশা,ভালবাসা,আবেগ,অনুভূত অভিমান,শং শয়, দুঃখ, বেদনা, ঘাত প্রতিঘাতের মধ্য দিনে বাঁচতে হবে আমার, আপনার, আমাদের সবাইকে।

১৪২৯ সালে যা কিছু তিক্ততার ও গ্লানিকর তা থেকে শিক্ষা নেয়। আর যা কিছু অর্জন তা সামনে চলা পথ গতিময় করুক, এই শুভ কামনায়, সকলকে ১৪৩০ নতুন বাংলা বছরের শুভেচ্ছা। হাসি খুশিতে ভরে উঠুক আমাদের সকলের জীবন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস