সোমবার ১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা ফিফার বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অটল উয়েফা শ্রীমঙ্গলে মাছের জালে আটকা পড়ে অজগরের মৃত্যু সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড পঞ্চাশ পেরোনো আমিশা এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান যে ৭ অভ্যাস আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ
Advertise with us

বাংলাদেশে মুক্তি পাচ্ছে জয়ার ‘কণ্ঠ’

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২৭ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৬৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশে মুক্তি পাচ্ছে জয়ার ‘কণ্ঠ’

চলতি বছরের ১০ মে কলকাতায় মুক্তি পেয়েছিলো দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘কণ্ঠ’ সিনেমাটি। বেশ প্রশংসা কুড়িয়েছিলো এই সিনেমা। এক সময়ের সুপারস্টার ঋষি কাপুর ও ভারতের বিখ্যাত কার্ডিয়াক সার্জন দেবীশেঠি ও তার টিমও ছবিটি দেখে প্রশংসা করেছেন।

কিছুদিন আগে শোনা যায়, ভারতের উইন্ডোজ প্রোডাকশন হাউজ প্রযোজিত নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত ‘কণ্ঠ’ সিনেমাটি এবার মালায়ালাম ভাষায় নির্মাণ হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে ‘শব্দম’। নতুন খবর হলো এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় জুটির নির্মিত ‘কণ্ঠ’ সিনেমাটি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জয়া আহসান নিজেই। তিনি জানান, সাফটা চুক্তির আওতায় সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে। শিগগিরই সেন্সরে জমা দেওয়া হবে সিনেমাটি।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। অন্য দুটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখার্জি ও পাওলি দাম। গল্পটি মূলত এগিয়েছে একজন রেডিও জকির ক্যান্সারে কণ্ঠ হারানোর বেদনা এবং কণ্ঠ প্রশিক্ষকের সাহায্যে তার ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে।

এদিকে ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ ছবির পর সম্প্রতি কৌশিক গাঙ্গুলির নতুন ছবি ‘অর্ধাঙ্গিনী’তে চুক্তিবদ্ধ হয়েছেন জয়া। এতে অভিনেতা অম্বারিশ ভট্টাচার্য ও কণ্ঠশিল্পী শ্রীকান্ত আচার্যের ছেলে পুরবও অভিনয় করবেন।

চলতি বছরের শুরুতে জয়া ‘বিনিসুতোয়’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন ঋত্মিক চক্রবর্তীর বিপরীতে। এরপর অতনু ঘোষের ‘রবিবার’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রসেনজিৎ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস