রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

বরের বাড়িতে বিয়ে করতে এলেন কনে

  |   সোমবার, ১০ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বরের বাড়িতে বিয়ে করতে এলেন কনে

ডেস্ক রিপোর্ট:: এটাই ঘটছে যে, বরযাত্রী নিয়ে কনের বাড়ি যাবে বর। বিয়ে করে নতুন বউ নিয়ে ফিরবে বাড়ি। তবে প্রচলিত নিয়ম ভেঙে এবার বরের বাড়িতে বিয়ে সম্পন্ন করতে গেলেন কনে।

বুধবার (১৩ জুলাই) দুপুরে ঝিনাইদহের শৈলকুপার মনোহরপুর গ্রামে ব্যতিক্রমী এ বিয়ের আয়োজন সম্পন্ন হয়।

কনের বাড়ি শৈলকুপা উপজেলা পরিষদের কলোনিতে। কনে সংস্কৃতিকর্মী ইতি সেলিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিবহন ড্রাইভার আবদুল কাদেরের কন্যা।

বর দীপ্ত টিভির কৃষি বিভাগের সাংবাদিক এমএ মালেক শান্ত লস্কর মনোহরপুর গ্রামের সামছুদ্দিন লস্করের ছেলে। বিয়ে পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে বলে জানান কনে ইতি সেলিনা। কনেযাত্রীর মধ্যে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা লিজা, এসিল্যান্ড বনি আমিন, কনের বাবা আবদুল কাদেরসহ ৪০ থেকে ৫০ জন।

কনে ইতি সেলিনা জানান, তাদের বিয়েটি পারিবারিকভাবে অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পুরুষশাসিত সমাজ থেকে মেয়েরা যাতে বেরিয়ে আসতে পারে সেজন্য তিনি কনের বাড়িতে নয়, বরের বাড়িতে কনেযাত্রী নিয়ে বিয়ে করতে এসেছেন।

কনের বাবা আবদুল কাদের বলেন, বরের বাড়িতে তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে কনেযাত্রী হিসাবে তিনিসহ তার পরিবারের সদস্যরা এসেছেন। ব্যতিক্রমী এ বিয়েতে আসতে পেরে আমি অত্যন্ত খুশি।

বর এম এ মালেক শান্ত লস্কর বলেন, প্রচলিত নিয়ম ভেঙে কনে এসেছেন তাদের বাড়িতে বিয়ে করতে। এই বিয়ে দুই পরিবারের সম্মতিতে সম্পন্ন হয়েছে। কনে তার পূর্বপরিচিত। ৫ লাখ টাকার দেনমোহরে এ বিয়ে সম্পন্ন করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফতেমা লিজা বলেন, বিয়ের অনুষ্ঠানে কনেযাত্রী হিসেবে আমিও উপস্থিত ছিলাম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস