শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কাজ না করেই অর্থ উত্তোলনের চেষ্টা, ৯ প্রধান শিক্ষককে শোকজ লাউয়াছড়ায় কড়া নিরাপত্তার মধ্যেও সেগুন গাছ চুরি সিলেটএবার ওসমানী হাসপাতালের চিকিৎসকদের কর্মঘন্টা না মানার ‘প্রমাণ পেল’ দুদক
Advertise with us

ফের মৌলভীবাজারে করোনারোগীর সংখ্যা বাড়ছে, একদিনে শনাক্ত ৮জন

  |   বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফের মৌলভীবাজারে করোনারোগীর সংখ্যা বাড়ছে, একদিনে শনাক্ত ৮জন

মৌলভীবাজার সদর উপজেলায় একদিনে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ আইনিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান আক্রান্তদের সবাই সদর উপজেলার। সবাইকে চিকিৎসার আওতায় আনা হচ্ছে। এরা সবাই শহরের বাসিন্দা। তারা পুরাতান রোগীদের আত্মীয়-স্বজন এবং তাদের সংস্পর্শে থাকা। তিনি আরও জানান, ঢাকার ল্যাব থেকে এই তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে নমুনা সংগ্রহ করা পরীক্ষার রিপোর্ট অনুযাী জেলার করোনা আক্রান্তের সংখ্যা ৪৮ জন। এরমধ্যে মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালের ১০ জন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী রয়েছেন। উল্লেখ্য- গত ১৩ এপ্রিল ঢাকায় আক্রান্ত হয়ে মারা যান মৌলভীবাজারের শ্রমিকলীগ নেতা সৈয়দ মফচ্ছিল আলী। আইইডিসিআর তাকে মৌলভীবাজারের রোগী হিসেবে তালিকায় রেখেছে।

এছাড়া এপ্রিল মাসে বড়লেখার এক চানাচুর বিক্রেতা স্থানীয়ভাবে উপসর্গ নিয়ে সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হলে, সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। মৌলভীবাজারের করোনা রোগী হলেও তাকে সিলেটের তালিকায় রাখা হয়েছে। এরইমধ্যে তিনি সুস্থ হয়ে উঠেছেন। এই দুইজন হিসেব করলে মৌলভীবাজারের করোনা  আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ জন। এদিকে গত ৪ এপ্রিল রাজনগরে সানচু মিয়া নামে এক পান সিগারেট দোকানদার মারা যান। তিনি জেলার প্রথম করোনা আক্রান্ত রোগী ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস