বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

ফের ছিনতাইয়ের শিকার শাবি ক্যাম্পাসের শিক্ষার্থী

  |   মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ২৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফের ছিনতাইয়ের শিকার শাবি ক্যাম্পাসের শিক্ষার্থী

টুডেনিউজ ডেস্ক ::

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরে ছিনতাইয়ের শিকার হয়েছেন পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের দাবি শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের।

রোববার (৯ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে টিউশন থেকে ক্যাম্পাসে ফিরছেন পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থী। ফেরার পথে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের পাশ এলে দুই বহিরাগত যুবক তার হাতে থাকা ফোন ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানির পর তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে লুকিয়ে থাকলে (পতিত ডোবায়) সেখান থেকে ফোনসহ দুই ছিনতাইকারীকে আটক করেন নিরাপত্তা কর্মীরা।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান,টিউশন থেকে ফেরার পথে দুই ছাত্রীহলের মাঝে এলে কেউ একজন তার হাতে থাকা মোবাইল ফোন টান দেয়। পরে চিৎকার করলে আশেপাশের লোকজন জড়ো হয়। তারা বিষয়টি প্রক্টরকে জানান। পরে প্রক্টর ও নিরাপত্তা কর্মীদের সহায়তায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে হলের পাশের পতিত ডোবা থেকে তাদেরকে মোবাইলসহ আটক করা হয়।

আটকরা হলেন সুজন আহমেদ (২১),পিতা শাহনুর মিয়া,তার বাসা বিশ্ববিদ্যালয় সংলগ্ন নাজিরগাঁও এলাকায় ও মঈনুল ইসলাম (১৮) পিতা আবুল হোসেন,তার বাসা টুকের বাজার এলাকায়। তারা বিশ্ববিদ্যালয়ের পাশে টিয়র বাড়ি পকেট গেট দিয়ে প্রবেশ করেছেন বলে জানা যায়।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড.কামরুজ্জামান চৌধুরী বলেন,আটক দুজনকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে নেওয়া হয়েছে। রেজিস্ট্রারের মাধ্যমে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে মামলা দেওয়া হবে। তাদেরকে পুলিশের মাধ্যমে অধিকতর জিজ্ঞাসাবাদ করে আরো কেউ জড়িত থাকলে বা তাদের গ্রুপে কেউ থাকলে তাদেরও শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত বছর ২৫ জুলাই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত গাজী কালুর টিলায় ঘুরতে যান বুলবুল আহমেদ। পরে সেখানে অবস্থানকালীন সময়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন তিনি। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয় বুলবুলের। পরে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার এক বছর পর আবারো ক্যাম্পাসে ছিনতাইয়ের পুনরাবৃত্তি ঘটলো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস