বুধবার ২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

ফুটন্ত পানি দিয়ে স্ত্রীর শরীর ঝলসে দিলেন স্বামী

  |   সোমবার, ২১ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৫৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফুটন্ত পানি দিয়ে স্ত্রীর শরীর ঝলসে দিলেন স্বামী

নিউজ ডেস্ক, মৌলভীবাজার:: জেলার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের আবদা গ্রামে পারিবারিক কলহলের জের ধরে ফুটন্ত পানি ঢেলে অনামিকা দেব নামের এক গৃহবধূর শরীর ঝলসে দিয়েছেন তার স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) সকালে এ পাশবিক ঘটনা ঘটান ওই গৃহবধূর স্বামী।

গৃহবধূ অনামিকা জানান, তার স্বামী সঞ্জিত কান্তি নাথ জৈনক এক কবিরাজের কাছ থেকে একটি তাবিজ আনেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চুলা থেকে ফুটন্ত পানি ঢেলে দেন তার গায়ে। এতে তার পিঠ ও গলা ঝলসে যায়।

অনামিকাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি অভিযোগ থানায় এসেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস