শুক্রবার ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা ভারত সিরিজ নিয়ে এখনও আশাবাদী বিসিবি চার সন্তান বিদেশে, নিজ ঘরে গৃহকর্মীসহ ব্যবসায়ী দম্পতি খুন রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, ৭টায় নেভাতে হবে আলোকিত বিলবোর্ড কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর রাষ্ট্রপতি হচ্ছেন ফখরুল, বিএনপির মহাসচিবের দায়িত্ব পাচ্ছেন রিজভী ঢাকা-সিলেট মহাসড়কে আবারও দুর্ঘটনা, এবার প্রাণ ঝরল ৩ জনের সিলেটে এসএসসিতে ফল বিপর্যয়, ৫ বছরের মধ্যে পাসের হার সবচেয়ে কম ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম
Advertise with us

ফিরছেন পূর্ণিমা, নায়ক অপূর্ব

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফিরছেন পূর্ণিমা, নায়ক অপূর্ব

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। রিয়াজের সঙ্গে ‘এ জীবন তোমার আমার’ ছবি দিয়ে অভিষেক ঘটে তার। বাকিটা ইতিহাস। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।

রুপালি পর্দার পাশাপাশি পূর্ণিমার গ্ল্যামারে উজ্জ্বল হয়েছে ছোট পর্দাও। এখানে নাটক-টেলিছবিসহ নানা অনুষ্ঠানে তিনি হাজির হয়ে দর্শক মাতিয়েছেন। উপস্থাপক পূর্ণিমাও সফল হয়েছেন আরটিভির ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানে।

তবে মাঝখানে অনেকটা সময় তিনি সবরকম অভিনয় থেকেই দূরে ছিলেন। তাকে কোথাও দেখতে না পারার আফসোস ভক্তদের আহত করেছে। তবে সুখবরটা হলো বিরতি কাটিয়ে ফিরছেন তিনি।

আসছে কোরবানির ঈদে পূর্ণিমাকে দেখা যাবে একটি নাটকে। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই নাটকের নাম ‘সাবলেট’। এখানে সুহাসীনি পূর্ণিমা জুটি বেঁধেছেন ‘বড় ছেলে’খ্যাত অভিনেতা অপূর্বর সঙ্গে।

পূর্ণিমা নাটকটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি জাগো নিউজকে বলেন, ‘বেশ চমৎকার একটি গল্প। এর ভাবনাটা ইউনিক। দর্শকের মনে দাগ কাটবে গল্পটি।’

আসছে ঈদের ৫ম দিন (১৬ আগস্ট) রাত ৯টায় নাটকটি প্রচার হবে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে। আর এটি সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে দেখা যাবে একই দিনের রাত ১০টা থেকে।

এদিকে পূর্ণিমা বর্তমানে ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি চলচ্চিত্রে কাজ করছেন। দুটি ছবিতেই তার নায়ক ফেরদৌস।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস