সোমবার ২৩ নভেম্বর, ২০২৬ | ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

প্রবাসী বালিসহস্রী হোয়াটসঅ্যাপ গ্ৰুপের উদ্যোগে অসহায় ও কর্মহীনদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার ::   |   সোমবার, ১৮ মে ২০২০   |   প্রিন্ট   |   ৬১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রবাসী বালিসহস্রী হোয়াটসঅ্যাপ গ্ৰুপের উদ্যোগে অসহায় ও কর্মহীনদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

সারাবিশ্বই যেন এখন এক মৃত্যুপুরী রূপ নিয়েছে,যত দিন যাচ্ছে করোনা ভাইরাসের আগ্রাসনে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যুর হার বাড়ছে অস্বাভাবিক গতিতে। বর্তমান বিশ্ব এখন এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে,চারিদিকে শুধু হাহাকার আর মৃত্যুর মিছিলl হু হু করে বাড়ছে নতুন করে কোভিড ১৯ রোগে আক্রান্তদের সংখ্যা।কোভিড-১৯ এর মতো বৈশ্বিক মহামারি করোনা কালের এই ক্রান্তিকাল মানুষের জীবনে উদাহরণ হয়ে থাকবে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর করোনা-ভাইরাস পৃথিবীতে এক মহা এক সংকট তৈরী করেছে।কোভিড-১৯ এর বৈশ্বিক এই দুর্যোগে মানুষ মানুষের কল্যাণে এগিয়ে আসবে এটাইতো মানবতা।মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম।

কবি’র ভাষায় জীবে দয়া করে যে জন সে জন সেবীছে ঈশ্বর।করোনা ভাইরাসের আক্রমণে সারাবিশ্ব বিপর্যস্তের মধ্যে বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে গৃহীত পদক্ষেপের কারণে ও সারা মৌলভীবাজার জেলা লকডাউনের ফলে জেলার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বালিসহস্র গ্রাম সহ আসে পাশের বিভিন্ন এলাকার দিনমজুর,মধ্যবিত্ত,শ্রমজীবী ও কর্মজীবী মানুষের জীবিকা নির্বাহ অনেক কষ্টকর এবং এইসব এলাকার গরিব অসহায় পরিবার গুলোর উপর চরম বিপর্যয় নেমে আসায়, এইসব অসহায় হতদরিদ্র মানুষ গুলোর পাশে এসে মানবতার হাত প্রসারিত করে দাঁড়িয়েছে প্রবাসী বালিসহস্রী হোয়াটসঅ্যাপ গ্ৰুপ।বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবের এই সংকট কালীন সময়ে মাহে রামাদ্বান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসী বালিসহস্রী হোয়াটসঅ্যাপ গ্ৰুপের উদ্যোগে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বালিসহস্র গ্রাম সহ আসে পাশের বিভিন্ন এলাকার হতদরিদ্র,অসহায় ও কর্মহীন হয়ে পড়া ২৭৬টি পরিবারের মাঝে নগদ পাঁচ লক্ষ ৫৩ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

গত ১৭মে রবিবার এই হতদরিদ্র অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ প্রদান অনুষ্টানে উপস্থিত ছিলেন মনসুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান সাদিকুর রহমান সাদিক,যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রহমান মনা,যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ সমছু তালুকদার,স্থানীয় কমিউনিটি নেতা আয়ুব মিয়া,রুহুল আমিন,জাহাঙ্গীর মিয়া,রোমান আহমদ,তাদরুল ইসলাম,ইয়াছিন মিয়া,মোহাম্মদ শাহজান,লিয়াকত মিয়া, হাছিনুর রহমান সানি প্রমুখ।

প্রবাসী বালিসহস্রী হোয়াটসঅ্যাপ গ্ৰুপের উদ্যোগে নগদ অর্থ বিতরণ অনুষ্টানে উপস্থিত বক্তারা কোভিড-১৯ এর মতো বৈশ্বিক মহামারির এই দুর্যোগে মানবতার কল্যাণে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানবতার ফেরিওয়ালা হয়ে এই বৈশ্বিক সংকট মোকাবেলায় যেভাবে বালিসহস্রী প্রবাসীরা এগিয়ে এসেছে তাদের মতো অন্যান্য প্রবাসী বাংলাদেশীদের একে অপরের পাশে দাঁড়িয়ে একযোগে কাজ করার ও আহবান জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস