মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত
Advertise with us

প্রবাসীদের ১০ বছর পর্যন্ত ভিসা দেবে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ২৬ নভেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   ১৫৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রবাসীদের ১০ বছর পর্যন্ত ভিসা দেবে আমিরাত

বিনিয়োগকারী, উদ্যোক্তা মেধাবী শিক্ষার্থী ও গবেষকদের জন্য ৫ থেকে ১০ বছর মেয়াদী ভিসা দেবে সংযুক্ত আরব আমিরাত। জ্ঞান-বিজ্ঞান, গবেষণা, ব্যক্তি উদ্যোগ ও বিনিয়োগকারীদের পেশাগত উৎকর্ষতার লক্ষ্যে দীর্ঘমেয়াদের ভিসা প্রদানের অনুমোদন দেয় দেশটির মন্ত্রিপরিষদ।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানে হয়েছে, চলতি বছরের শুরুতে বিনিয়োগকারীদের দশ বছরের আবাসন ভিসা দেয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ওই সিদ্ধান্তের প্রেক্ষিতেই বিনিয়োগকারীসহ চিকিৎসা, বিজ্ঞান, গবেষণা ও কারিগরী ক্ষেত্রে বিশেষ যোগ্যতাসম্পন্ন এবং শিল্প-সংস্কৃতির প্রতিভাবান ব্যক্তিদের জন্য দীর্ঘমেয়াদী ভিসার অনুমোদন দিল দেশটির মন্ত্রিসভা।

মন্ত্রিসভার বৈঠকে বলা হয়, শুধু বিশেষভাবে প্রতিভাবান ওইসব ব্যক্তি নয় তাদের পরিবারও দীর্ঘমেয়াদী এ ভিসার আওতাভূক্ত। সংযুক্ত আরব আমিরাতে অনুকূল ব্যবসায়িক, প্রাতিষ্ঠানিক ও বৈজ্ঞানিক উদ্ভাবনী পরিবশে তৈরি করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

তবে দীর্ঘমেয়াদী ভিসা পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে। সরকারের দেয়া সেসব শর্ত পূরণ করতে পারলেই বিনিয়োগকারী, চিকিৎসা, বিজ্ঞান, গবেষণা ও কারিগরী ক্ষেত্রে বিশেষ যোগ্যতাসম্পন্ন এবং শিল্প-সংস্কৃতির প্রতিভাবান ব্যক্তিরা দেশটির দীর্ঘমেয়াদী ভিসা সুবিধা পাবেন।

বিনিয়োগকারীদের ক্ষেত্রে যাদের মূলধন ৫ মিলিয়ন দিরহাম বা তার বেশি তারা পরিবারের সদস্যসহ পাঁচ বছরের ভিসার অনুমোদন পাবেন। এছাড়া যেসব বিনিয়গোকারীরর মূলধন ১০ মিলিয়ন দিরহাম বা ততোধিক তারা পাবেন দশ বছরের ভিসা সুবিধা।

উদ্যোক্তারা ৫ লাখ দিরাহাম থাকলেই পাঁচ বছরের ভিসা সুবিধা পাবেন আমিরাতে। এক্ষেত্রে আবার যদি কোনো উদ্যোক্তা তার মূলধন বাড়িয়ে বিনিয়োগকারীর পর্যায়ে যায় তবে বিনিয়োগকারীদের দেয়া ভিসা সুবিধা পাবেন তিনি।

তাছাড়া বিশেষ যোগ্যতাসম্পন্ন মেধাবী চিকিৎসক, গবেষক, বিজ্ঞানী কিংবা উদ্ভাবকদের ভিসা পাওয়ার ক্ষেত্রে সরকারের বেঁধে দেয়া নয়টি শর্তের মধ্যে যেকোনো দুটি অবশ্যই পূরণ করতে হবে। এছাড়া শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদেরকে শর্তসাপেক্ষে ১০ বছর পর্যন্ত ভিসা প্রদান করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস