বুধবার ২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

প্রথমবার মাঠে গড়াচ্ছে নারীদের বিপিএল

  |   বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রথমবার মাঠে গড়াচ্ছে নারীদের বিপিএল

দেশের নারী ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো আগামী এপ্রিলে মাঠে গড়াচ্ছে নারী বিপিএল। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মহিলা উইং বিষয়টি নিশ্চিত করেছে।

মহিলা উইং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, আগামী ৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই জমজমাট আসর অনুষ্ঠিত হবে। প্রথমবারের এই আয়োজনে মোট তিনটি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে।

বিসিবি জানিয়েছে, প্রতিটি দলে জাতীয় দলের অভিজ্ঞ তারকাদের পাশাপাশি প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সমন্বয় করা হবে। দল গঠনের জন্য অনুসরণ করা হবে ‘প্লেয়ার ড্রাফট’ পদ্ধতি। এছাড়া টুর্নামেন্টে স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দেরও মাঠ মাতাতে দেখা যাবে।

এই ঐতিহাসিক টুর্নামেন্টের সফল বাস্তবায়নে গভর্নিং কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করবেন বিসিবি পরিচালক ও মহিলা উইং-এর চেয়ারম্যান রুবাবা দৌলা।

টুর্নামেন্টের ম্যাচ সূচি, ভেন্যু, সম্প্রচার স্বত্ব এবং ফ্র্যাঞ্চাইজি মালিকানা সম্পর্কিত বিস্তারিত তথ্য শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে বিসিবি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস