শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কাজ না করেই অর্থ উত্তোলনের চেষ্টা, ৯ প্রধান শিক্ষককে শোকজ লাউয়াছড়ায় কড়া নিরাপত্তার মধ্যেও সেগুন গাছ চুরি সিলেটএবার ওসমানী হাসপাতালের চিকিৎসকদের কর্মঘন্টা না মানার ‘প্রমাণ পেল’ দুদক
Advertise with us

প্রতিমন্ত্রীকে মঞ্চে রেখেই ছাত্রলীগের দুটি গ্রুপের মারামারি

  |   রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রতিমন্ত্রীকে মঞ্চে রেখেই ছাত্রলীগের দুটি গ্রুপের মারামারি

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রানীগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে সংগঠনটির দুটি গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সম্মেলনের মঞ্চে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো.মাহবুব আলীসহ আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে এ মারামারির ঘটনা ঘটে।

একটি ভিডিওতে দেখা গেছে,বিকেলে রানীগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) মাঠে ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন শুরু হয়।মঞ্চে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী।আরও উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম আকবর হোসেইন জিতু,হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী এবং সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিনও।

সম্মেলন চলাকালে বিকেল সাড়ে ৫টায় মঞ্চের একপাশে হঠাৎ করে ছাত্রলীগের দুটি গ্রুপে মারামারি শুরু হয়।একপক্ষ অন্যপক্ষকে চেয়ার দিয়ে মারামারি করতে থাকে।এ সময় উপস্থিত সাধারণ নেতাকর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন।পরে পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

পরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন বলেন,সম্মেলন অনুষ্ঠানে যারা মারামারিতে লিপ্ত হয়েছেন তাদেরকে শনাক্ত করা হবে এবং কোনো অবস্থাতেই তারা নতুন কমিটিতে স্থান পাবে না।

জেলা পুলিশের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,সম্মেলন অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।তবে সেখানে তেমন বড় কিছু ঘটেনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস